শিরোনাম
◈ জ্বালানি সংকট সামাল দিতে দ্বিগুণ দামে এলএনজি কিনল সরকার ◈ উপসাগরে মার্কিন ঘাঁটিতে হামলা: ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া  ◈ জ্বালানি, রপ্তানি ও রেমিট্যান্স—যুদ্ধের প্রভাবে বাড়ছে অর্থনৈতিক ঝুঁকি ◈ ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন খালেদা জিয়া ◈ জ্বালানি তেল পাচার রোধে বেনাপোল সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার ◈ আমার ফ্ল্যাট থেকে কয়েক কদম দূরেই ‘যমুনা’, যেখানে ঘটেছে অসংখ্য নাটকীয় ঘটনা: শফিকুল আলম ◈ ঈদকে সামনে রেখে এলিফ্যান্ট রোড ও নিউমার্কেটে ক্রেতাদের উপচে পড়া ভিড় ◈ ইরান–সংঘাত থামাতে কিছু দেশের মধ্যস্থতার চেষ্টা: পেজেশকিয়ান ◈ জ্বালানি তেলের দাম নিয়ে আতঙ্ক, যে বার্তা দিলেন জ্বালানিমন্ত্রী ও প্রতিমন্ত্রী ◈ কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার, দুর্নীতির বিরুদ্ধে কঠোর বার্তা

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২১, ০৮:০৯ রাত
আপডেট : ০৫ অক্টোবর, ২০২১, ০৯:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গোপালগঞ্জের ৩৩৩ জন রোগীকে এক কোটি ৬৬ লাখ ৫০ হাজার টাকা আর্থিক অনুদান

আসাদুজ্জামান বাবুল: [২] গোপালগঞ্জে জেলায় ক্যান্সার কিডনী লিভার সিরোসিস, প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থালাসেমিয়া রোগে আক্রান্ত এমন ৩৩৩ জন রোগীর প্রত্যকে নগদ ৫০ হাজার করে এক কোটি ৬৬ লাখ ৫০ হাজার টাকা আর্থিক অনুদান দিয়েছেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা।

[৩] এ সময় গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মো, ইলিয়াচুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো, মাহাবুব আলী খাঁন, জেলা সমাজসেবা উপপরিচালক ( ডিডি) মো. হারুন অর রশিদ ও সমাজসেবা সহকারী পরিচালক মো. আরিফ হোসেনছাড়াও আরো অনেকে উপস্থিত ছিলেন।

[৪] মঙ্গলবার বিকেল ৪টার দিকে এ তথ্য নিশ্চিত করে জেলা প্রশাসক শাহিদা সুলতানা বলেছেন, সমাজসেবা অধিদপ্তর, ঢাকা কর্তৃক ক্যান্সার কিডনী লিভার সিরোসিস, প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থালাসেমিয়া ৩৩৩ জন রোগীর প্রত্যকে নগদ ৫০ হাজার করে এক কোটি ৬৬ লক্ষ ৫০ হাজার টাকা আর্থিক অনুদান দেয়া হয়েছে।

[৫] এ ছাড়া বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ কতৃক ৪৪ টি সেচ্ছাসেবী সংগঠনের প্রতিটি সংগঠনকে ২০ হাজার করে টাকা অনুদান দেয়া হয়েছে।

[৬] এ উপলক্ষে গোপালগঞ্জ জেলা প্রশাসন ও জেলা সমাজ সেবা কার্যালয় আয়োজিত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় জেলা প্রশাসক শাহিদা সুলতানা ছাড়াও জেলা সমাজসেবা উপ-পরিচালক (ডিডি) মো, হারুন-অর রশিদ,অতিরিক্ত জেলা প্রশাসক মো, ইলিয়াচুর রহমান, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো, মাহাবুব আলী খাঁন ছাড়াও আরো অনেকে উপস্থিত ছিলেন।।

  • সর্বশেষ
  • জনপ্রিয়