শিরোনাম
◈ আজ দেশের ৫৪ জেলায় খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ অ‌্যাস্টন ভিলাকে হা‌রি‌য়ে ম্যানসিটির আরও কাছে ম্যান‌চেস্টার ইউনাইটেড ◈ আবা‌সিক ক্যাম্পের জন্য দল ঘোষণা করলো বাফু‌ফে  ◈ উত্তরায় রিকশাচালক-পুলিশের সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও শপিং কমপ্লেক্স ভাঙচুর (ভিডিও) ◈ গাজায় ইসরাইলি বিমান হামলায় ৯ পুলিশসহ ১৩ জনের মৃত্যু ◈ নতুন মার্কিন বাণিজ্য নীতি: বাংলাদেশের রপ্তানিতে মারাত্মক হুমকি ◈ গুরুতর আহত মোজতবা খামেনি, গোপনে মস্কোতে অস্ত্রোপচার—আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি ◈ সৌদির সাড়ে ৭০০ মাইলের পাইপলাইন কি হরমুজ প্রণালির বিকল্প হতে পারবে ◈ যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ কীভাবে কোটি মানুষের খাদ্য সংকট ডেকে আনতে পারে: আরটি’র রিপোর্ট ◈ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন বাণিজ্য জোটে বাংলাদেশের নজর

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২১, ০৭:০৭ বিকাল
আপডেট : ০৫ অক্টোবর, ২০২১, ০৭:০৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হোমনায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

শাহাজাদা এমরান: [২] কুমিল্লার হোমনায় পুকুরের পানিতে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুটির নাম মো. ইয়ামিন। সে উপজেলার ভাষানিয়া ইউনিয়নের কাশিপুর গ্রামের ফটোগ্রাফার মো. আক্তার হোসেনের ছেলে। মঙ্গলবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে।

[৩] শিশুটির চাচা মো. ইউসুফ জানান, ঘরের পাশেই ছিল পুকুরটি। তার মা ঘরে রান্নার কাজে ব্যস্ত ছিল। দরজায় কাঠের ফালি দিয়ে বেড়াও দেওয়া থাকে। এরই মধ্যে কখন যে মায়ের চোখ ফাঁকি দিয়ে ডিঙিয়ে পুকুরে পড়ে যায় কেউই টের পায়নি। পুকুরে সন্তানের মরদেহ ভাসতে দেখে পানি থেকে তুলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

[৪] এ ব্যাপারে হোমনা থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল বারী ইবনে জলিল বলেন, কোনো অভিযোগ না থাকায় শিশুটিকে সামাজিকভাবে দাফন কাফনের জন্য স্বজনদের অনুমতি দেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়