শিরোনাম
◈ জুজুর ভয় দেখিয়ে দেশের মানুষকে পিছিয়ে রাখা যাবে না: প্রধানমন্ত্রী ◈ ১০ আগস্টের পর ভিভিআইপি সুবিধা পাবেন না ড. ইউনূস ◈ ছাত্রছাত্রীরা ক্যাম্পাসে আর কোন গুপ্ত রাজনীতি দেখতে চায় না ছাত্রছাত্রীরা: হুইপ বকুল ◈ জুলাই সনদ: সরকারি ও বিরোধীদলের মধ্যে ব্যাপক হইচই ও বাদানুবাদ, অধিবেশন কক্ষ উত্তপ্ত ◈ প্রধানমন্ত্রী সংসদের প্রাণ, তিনি না থাকলে অনেকেই বক্তব্য দিতে চান না: সংসদে চীফ হুইপের স্বীকারোক্তি ◈ বিশ্বকাপের আগে ধাক্কা খেলো নেদারল্যান্ডস ◈ তৃণমূল স্বাস্থ্যসেবায় জোর, বড় নিয়োগের ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত দীনেশ ত্রিবেদী, ঢাকায় আসছে নতুন কূটনৈতিক অধ্যায় ◈ নিউজিল‌্যা‌ন্ডের বিরু‌দ্ধে দুর্দান্ত জয়ে সি‌রিজ শুরু বাংলা‌দে‌শের ◈ মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে বড় পদক্ষেপের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২১, ০৬:৩৫ বিকাল
আপডেট : ০৫ অক্টোবর, ২০২১, ০৬:৩৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বড়লেখায় ৩টি ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা

স্বপন দেব: [২] মৌলভীবাজারের বড়লেখায় তিনটি ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (০৫ অক্টোবর) দুপুরে উপজেলার কাঠালতলী বাজারে এই অভিযান চালানো হয়।

[৩] আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার মুদাচ্ছির বিন আলী। এসময় মৌলভীবাজার ওষুধ প্রশাসন অধিদপ্তরের ওষুধ তত্ত্বাবধায়ক সিরাজুম মনিরা উপস্থিত ছিলেন।

[৪] আদালত জানান, যথাযথ তাপমাত্রায় ওষুধ সংরক্ষণ না করা, অনিবন্ধীত ওষুধ রাখা ও অপরিচ্ছন্নভাবে ওষুধ সংরক্ষণ করা এবং লাইসেন্স নবায়ন না থাকার অপরাধে উপজেলার কাঠালতলী বাজারের এনসিএম ফার্মেসি, অভিষেক ফার্মেসি ও মিতা ফার্মেসিকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

[৫] উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার মুদাচ্ছির বিন আলী তিনটি ফার্মেসিকে জরিমানার সত্যতা নিশ্চিত করে মঙ্গলবার বিকেলে বলেন, এধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়