শিরোনাম
◈ ভারতের পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী সমমর্যাদার উপদেষ্টা নিযুক্ত হলেন মিঠুন চক্রবর্তী ◈ এআই ও স্বয়ংক্রিয় বট ব্যবহার করে গান বানিয়ে ৮০ লাখ ডলারের স্ট্রিমিং জালিয়াতি! ◈ বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখতে চায় ভারত: রণধীর জয়সওয়াল ◈ ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী ◈ ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই ◈ ফ্রান্সের শিক্ষার্থী বিক্ষোভে স্পষ্ট ঋণ ও বাজেট সংকট, যা ছড়িয়ে পড়তে পারে পুরো ইউরোপে ◈ ব্যাংকক সম্মেলনে বাংলাদেশের নিজস্ব অর্থনৈতিক সংস্কার কর্মসূচি তুলে ধরবে সরকার ◈ চীন-ভারতের তুলনায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি বেশি স্থিতিশীল, সামনে বড় সুযোগ ◈ শ্রমিকদের বিরোধিতার মধ্যেই ডিপি ওয়ার্ল্ডকে ১৫ বছরের এনসিটি ইজারা দিচ্ছে বাংলাদেশ ◈ ইউরোপীয় পার্লামেন্টে নগ্ন সোনালি ট্রাম্পের ভাস্কর্য, নাম ‘অরেঞ্জ প্লেগ’

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২১, ০৫:৫৭ বিকাল
আপডেট : ০৫ অক্টোবর, ২০২১, ০৫:৫৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাভারে নিখোঁজ অটো চালকের মরদেহ সিংগাইরে উদ্ধার

ইমদাদুল হক: [২] সাভার থেকে নিখোঁজ সেই অটোচালক মাসুদ শেখ এর মরদেহ মানিকগঞ্জের সিঙ্গাইর থেকে উদ্ধার করেছে সিঙ্গাইর থানার পুলিশ। মঙ্গলবার (৫ই অক্টোবর) সকালে মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর উপজেলার চারিগ্রাম ব্রিজ এর নিচ থেকে একটি মরদেহ দেখে সিঙ্গাইর থানা পুলিশ কে সংবাদ দিলে উপপরিদর্শক মাহফুজ রানা মরদেহটি উদ্ধার করেন।

[৩] নিহত মাসুদ শেখের বড় ভাই মঞ্জু শেখ আজ (মঙ্গলবার) সকাল ১১ টার দিকে ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকৃত মরদেহটি তার নিখোঁজ ভাইয়ের বলে নিশ্চিত করেন।

[৪] এব্যাপারে সিঙ্গাইর থানার উপ-পরিদর্শক মাহফুজ রানা বলেন, মরদেহটি গলে বিকৃত হওয়ার কারনে বুঝা যাচ্ছে না কিভাবে তাকে হত্যা করা হয়েছে। মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

[৫] ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর বুঝা যাবে কি ভাবে তাকে হত্যা করা হয়েছে। হত্যাকারীদের সনাক্ত করার চেষ্টা চলছে এবং তাদের গ্রেপ্তারের অভিযান চলছে বলেও জানান তিনি। প্রসঙ্গত, গত ২ অক্টোবর বিকেল ৪ টার দিকে কেউ একজন মাসুদের ফোনে কল করেন। সাভারের তেঁতুলঝোড়া দিয়ে সিঙ্গাইরের দিকে যাওয়ার কথা ছিল মাসুদের। কিন্তু ওই দিন বিকেলে ইজিবাইক নিয়ে বের হয়ে গেলেও তিনি আর বাসায় ফিরে আসেননি। বাড়ি থেকে বের হওয়ার দুই থেকে ৩ ঘন্টা পর তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

[৬] এর পর সিঙ্গাইর থানাসহ বিভিন্ন থানায় খোঁজাখুজি করেও তাকে পাওয়া যায় নি। পরে গত রবিবার সাভার মডেল থানায় নিখোঁজ ডায়েরি করেন নিহতের ভাই মজনু। নিহত মাসুদ শেখ রাজবাড়ী জেলা সদরের পেয়ারআলী মোড় এলাকার আব্দুল হাকিমের ছেলে। তিনি বাবা মার সাথে সাভারের বিনোদবাইদ এলাকায় ভাড়া থেকে ইজিবাইক চালাতেন।

  • সর্বশেষ