শিরোনাম
◈ আরব সাগরে বিপদে পড়া জাহাজ থেকে বাংলাদেশিসহ ১৮ নাবিককে উদ্ধার ◈ হাজার কোটি টাকার তেল পাইপলাইন ও মজুত অবকাঠামো দীর্ঘদিন ধরে অচল অবস্থায় পড়ে আছে বাংলাদেশে ◈ বিএনপির ৫২ দিনের সরকার নানামুখী চাপে, একাট্টা হচ্ছে সরকার বিরোধীরা ◈ লেবাননে ইসরায়েলি হামলা নিয়ে যে প্রতিক্রিয়া জানাল ভারত ◈ অবৈধ মজুতবিরোধী অভিযানে একদিনেই জব্দ ১ লাখ ৬৫ হাজার লিটার ভোজ্যতেল ◈ অশ্লীল-আপত্তিকর ভিডিও, মুচলেকায় ছাড়া পেলেন বহিষ্কৃত ছাত্রদল নেতা ◈ মোহামেডানকে ২-১ গো‌লে হারা‌লো আবাহনী ◈ নাহিদ রানার প্রশংসায় ইং‌লিশ ক্রিকেটার মঈন আলী ◈ বাংলা‌দেশ এবার হারা‌লো চাই‌নিজ তাই‌পে‌কে ◈ অনুমতি না পেয়ে পথ বদল, হরমুজ থেকে ফিরে যাচ্ছে বাংলাদেশি জাহাজ

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২১, ০৩:১৪ দুপুর
আপডেট : ০৫ অক্টোবর, ২০২১, ০৩:৩৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টাঙ্গাইলে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

আরমান কবীর: [২] বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ট্রাক চালকের মৃত্যু হয়েছে। এ সময় চাল বোঝাই একটি ট্রাকের উপরে আনা ২৫টি ছাগল মারা যায়।

[৩] মঙ্গলবার (৫ অক্টোবর)  ভোরে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আনালিয়াবাড়ীতে এ দুর্ঘটনা ঘটে।

[৪] নিহত ট্রাক চালক লাল চাঁন (৩৮) নওগা সদর উপজেলার চকরাম চন্দ গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে।

[৩] বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, চাল বোঝাই একটি ট্রাকের উপরে ২৫টি ছাগল উঠিয়ে উত্তরবঙ্গ থেকে ঢাকার দিকে যাচ্ছিলো। এসময় ট্রাকটি আনালিয়াবাড়ী নামকস্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি খালি ড্রাম ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে চাল বোঝাই ট্রাকের চালক গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।

[৪] তিনি আরও জানান, সংঘর্ষে চাল বোঝাই ট্রাকের উপরে আনা ২৫টি ছাগল ঘটনাস্থলেই মারা যায়। নিহতের মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়