শিরোনাম
◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২১, ০৩:০৬ দুপুর
আপডেট : ০৫ অক্টোবর, ২০২১, ০৪:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ক্লিন ফিড আসার পরও যারা তা সম্প্রচার করছে না মোবাইল কোর্ট তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে: তথ্যমন্ত্রী

মহসীন কবির:[২] মঙ্গলবার (৫ অক্টোবর) সচিবালয়ে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়কালে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ এ কথা বলেন। ডিবিসি টিভি

[৩] ক্লিন ফিড বাস্তবায়ন প্রসঙ্গে মন্ত্রী আরও বলেন, আমরা দেশের আইন কার্যকর করেছি দেশের স্বার্থে, সবার স্বার্থে। একটি মহল আইন কার্যকর করতে দেয়নি নানা অজুহাতে। বেশিরভাগ মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ক্লিন ফিড বাস্তবায়নের পক্ষে। সাংবাদিক, ব্যবসায়ী সংগঠনগুলো এর পক্ষে। একটি পক্ষ বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করেছিল, সেগুলো হালে পানি পায়নি।

[৪]তিনি আরও বলেন, নভেম্বর থেকে ঢাকা ও চট্টগ্রাম এলাকায় ডিজিটাল ক্যাবল অপারেটিং সিস্টেম চালু করতে হবে। প্রয়েজনে এই মাসের শেষে সংশ্লিষ্টদের সঙ্গে বসা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়