শিরোনাম
◈ প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হলেন হাসান শিপলু ◈ ইরানে ‘কঠোর আঘাত’ এখনো করিনি, ‘মূল আক্রমণ শিগগিরই’: ডোনাল্ড ট্রাম্প ◈ বিশেষ ফ্লাইট চালুর সিদ্ধান্ত দুবাইয়ে আটকে থাকা যাত্রীদের জন্য ◈ ইরানে মার্কিন সামরিক অভিযান ইরাকের মতো দীর্ঘস্থায়ী হবে না: পিট হেগসেথ ◈ ইরানকে সমর্থন জানাল চীন ◈ পররাষ্ট্রমন্ত্রী‌কে মধ‌্যপ্রা‌চ্যের তিন মন্ত্রীর ফোন ◈ সংসদের চিফ হুইপ ও হুইপ হলেন যারা ◈ মধ্যপ্রাচ্যের প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা ‘নাম্বার ওয়ান প্রায়োরিটি’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থা ঢেলে সাজাতে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী ◈ নেতানিয়াহুর কার্যালয় ও ইসরায়েলের বিমানবাহিনী সদর দফতরে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে: দাবি ইরানের

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২১, ১১:০১ দুপুর
আপডেট : ০৫ অক্টোবর, ২০২১, ১১:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শরণার্থী ক্যাম্পে বাড়তি নিরাপত্তা নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী

আয়াছ রনি: [২] কক্সবাজারে বিশ্বের বৃহৎ শরণার্থী শিবিরে রোহিঙ্গাদের শীর্ষ নেতা মুহিবুল্লাহ হত্যার পর শরণার্থী শিবিরের নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে।

[৩] বিশেষ করে নিহত মুহিবুল্লার পরিবার ও সংগঠন এবং সাধারণ রোহিঙ্গাদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। সেজন্য ক্যাম্পে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

[৪] শরণার্থী শিবিরে টানা ‘ব্লক রেইড’ সহ বাড়তি নিরাপত্তা দিয়ে অপরাধীদের আটক করতে চিরুনি অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

[৫] ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের (এপিবিএন) অধিনায়ক এসপি নাইমুল হক বলেন, উখিয়ার কুতুপালং এর লম্বাশিয়ার যে ক্যাম্পে রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহকে হত্যা করা হয়, সেখানে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্য চার গুণ বাড়ানো হয়েছে। ওই ক্যাম্পে আগে ৭০-৭৫ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করতেন। এখন তা বাড়িয়ে ৩০০ করা হয়েছে। পাশাপাশি গোয়েন্দা নেটওয়ার্ক আরও জোরদার করা হয়েছে।

[৬] তিনি আরও বলেন, রোহিঙ্গাদের শীর্ষ নেতা মুহিবুল্লাহর হত্যাকারীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে। ক্যাম্পে ব্লক রেইডসহ দিনে-রাতে ধারাবাহিক অভিযানও চলছে। ক্যাম্প ঘিরে নিরাপত্তা বেষ্টনী থাকায় ধারণা করা হচ্ছে মুহিবুল্লাহর হত্যাকারীরা ক্যাম্পের বাইরে পালিয়ে যেতে পারেনি।

[৭] সূত্রে জানা যায়, বর্তমানে কক্সবাজারে রোহিঙ্গাদের নিরাপত্তায় আর্মড পুলিশ ব্যাটালিয়ানের (এপিবিএন) তিনটি ব্যাটালিয়ন রয়েছে। যেখানে দুই হাজার পুলিশ ফোর্স দায়িত্ব পালন করছে। মুহিবুল্লাহ হত্যার পর থমথম পরিস্থিতিতে রোহিঙ্গাদের নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে এপিবিএনের আরও দুটি নতুন ব্যাটালিয়ন বাড়ানোর জন্য প্রস্তাব করা হয়েছে। যার একটি দায়িত্ব পালন করবে কক্সবাজারে, অন্যটি ভাসানচরে।

[৮] ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তারা বলছেন, রোহিঙ্গা ক্যাম্পগুলোতে ‘ওয়াচ টাওয়ার’ তৈরি হলে নজরদারি রাখা আরও সহজ হবে। কারণ ক্যাম্পের অনেক এলাকার নিরাপত্তা বেষ্টনীর কাঁটাতার কেটে ছোট ছোট পথ তৈরি করে দুষ্কৃতকারীরা। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে কাঁটা তারের বেষ্টনী পেরিয়ে অনেকে নিরাপদে পালিয়ে যাচ্ছে। ওয়াচ টাওয়ার তৈরি হলে ২৪ ঘণ্টা নিরাপত্তা বেষ্টনীর ওপর নজর রাখা সম্ভব হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়