শিরোনাম
◈ নতুন মার্কিন বাণিজ্য নীতি: বাংলাদেশের রপ্তানিতে মারাত্মক হুমকি ◈ গুরুতর আহত মোজতবা খামেনি, গোপনে মস্কোতে অস্ত্রোপচার—আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি ◈ সৌদির সাড়ে ৭০০ মাইলের পাইপলাইন কি হরমুজ প্রণালির বিকল্প হতে পারবে ◈ যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ কীভাবে কোটি মানুষের খাদ্য সংকট ডেকে আনতে পারে: আরটি’র রিপোর্ট ◈ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন বাণিজ্য জোটে বাংলাদেশের নজর ◈ সি‌রিজ জ‌য়ে আন‌ন্দিত ত‌বে শেষ ওভা‌রে ১৪ রান লাগ‌বে ব‌লে ভ‌য়ে ছিলাম: মিরাজ ◈ ক্রেডিট কার্ডের ঋণসীমা বাড়ালো কেন্দ্রীয় ব্যাংক, সর্বোচ্চ মিলবে ৪০ লাখ টাকা ◈ তানজিদের সেঞ্চুরি, তাসকিনের ঝলক—পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় ◈ কেন্দ্রীয় শহিদ মিনারে এলোপাতাড়ি গুলি, একজন আহত ◈ প্রথমবারের মতো ইসরায়েলের বিরুদ্ধে সেজিল ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২১, ১০:২৯ দুপুর
আপডেট : ০৫ অক্টোবর, ২০২১, ১০:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বোয়ালমারীতে ৯'শ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস

হারুন-অর-রশীদ: [২] ফরিদপুরের বোয়ালমারীতে ৯শ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

[৩] সোমবার (৪ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে জব্দকৃত ওই নিষিদ্ধ মাছ ধরার জাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের কার্যালয়ে এনে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

[৪] উপজেলা এসিল্যান্ড অফিস সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের বারাংকুলা সাপ্তাহিক হাটে কারেন্ট জাল বিক্রি হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মারিয়া হক ওই জাল জব্দ করে অফিসে নিয়ে আসেন। এরপর সন্ধ্যা ৭ টার দিকে স্থানীয় গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে জব্দকৃত ওই ৯'শ মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

[৫] এ ব্যাপারে বোয়ালমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মারিয়া হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে অভিযান চালিয়ে বারাংকুলা হাট থেকে ওই নিষিদ্ধ জাল জব্দ করা হয়। তিনি বলেন, এরপর সন্ধ্যায় অফিস প্রাঙ্গণে ওই জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়