শিরোনাম
◈ ৪৬তম বিসিএসের ১৪৫৭ জনকে নিয়োগের সুপারিশ ◈ প্রতিশ্রুতি নয়, বাস্তবায়নেই পরীক্ষায় পড়বে নতুন সরকার ◈ নির্বাচনে ২৪ ঘণ্টা যান চলাচলে নিষেধাজ্ঞা, ৭২ ঘন্টা মোটরসাইকেল চলাচল সম্পূর্ণভাবে বন্ধ ◈ নাসীরুদ্দীন পাটওয়ারীকে দিয়ে আল্লাহ আমার ধৈর্য্যের পরীক্ষা নিচ্ছেন : মির্জা আব্বাস ◈ নির্বাচনের পরিবেশ সম্পূর্ণ ভালো রয়েছে : ইসি মাছউদ ◈ আন্তর্জাতিক শ্রমবাজারে সুনাম বজায় রাখতে সার্টিফিকেশন জালিয়াতি রোধে কাজ করার নির্দেশ প্রধান উপদেষ্টার  ◈ প্রায় ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার ◈ রমজানে অফিসের নতুন সূচি, প্রজ্ঞাপন জারি ◈ এই সরকারের আমলে চট্টগ্রাম বন্দর ইজারা চুক্তি হচ্ছে না: বিডা চেয়ারম্যান ◈ ক্ষমতায় গেলে ঢাকায় ৪০টি খেলার মাঠ করা হবে: তারেক রহমান

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২১, ০৪:৪৪ সকাল
আপডেট : ০৫ অক্টোবর, ২০২১, ১০:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দীর্ঘ ৬ ঘণ্টা পর সচল হলো ফেসবুক-হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম

আখিরুজ্জামান সোহান: [২] বাংলাদেশ সময় সোমবার (৪ অক্টোবর) রাত পৌনে ১০টার পর থেকে সার্ভারজনিত সমস্যার কারণে ফেসবুক, ইন্সটাগ্রাম, হোয়াটস অ্যাপ এ ঢুকতে পারছিলনা ব্যবহারকারীরা। এরপর সোমবার দিবাগত রাত পৌনে ৪টার দিকে সচল হয় ফেসবুক,হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম। বিবিসি

[৩] তবে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ফেসবুক-ইনস্টাগ্রাম চালু হলেও এখনো বন্ধ রয়েছে হোয়াটসঅ্যাপ।

[৪] বিশ্বব্যাপী ওয়েবসাইট পর্যবেক্ষণ ওয়েবসাইট ডাউন্ডেটেক্টর জানিয়েছে, সাম্প্রতিক সময়ের মধ্যে এটিই পৃথিবীর সবথেকে বড় ইন্টারনেট বিপর্যয়।গত ৬ ঘন্টায় অন্তত ১০.৬ মিলিয়ন রিপোর্ট তাদের কাছে জমা পরে শুধু এসব সোস্যাল মিডিয়া ব্যবহারকারীদের কাছ থেকে।

[৫] এতো দীর্ঘ সময় ধরে সার্ভার ডাউন হওয়ার ঘটনা বিরল। সর্বশেষ ২০১৯ সালে ফেসবুক ও অন্যান্য অ্যাপে ১৪ ঘণ্টার মতো এ ধরনের সমস্যা হয়েছিল।

[৬] এর আগে ফেসবুকের প্রধান প্রযুক্তি কর্মকর্তা মাইক শ্রোফার টুইট করে ক্ষতিগ্রস্তদের কাছে ‘আন্তরিকভাবে ক্ষমা চেয়েছেন।’

[৭] ঠিক কী কারণে সমস্যা দেখা দিয়েছিল, তা এখনো পরিষ্কার নয়। ফেসবুকের পক্ষ থেকেও ত্রুটির কারণ সম্পর্কে কিছু বলা হয়নি। তবে কারিগরি বিশেষজ্ঞরা ডোমেইন নেম সিস্টেম বা ডিএনএস ত্রুটি ছিল বলে ধারণা করছেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়