শিরোনাম
◈ ১.৯ বিলিয়ন ডলারের ঋণ অনুমোদন: বাজেট সহায়তায় জোর, বাড়ছে অনমনীয় ঋণের চাপ ◈ সমঝোতার নামে ডেকে নেয় পিচ্চি হেলাল, কিলিং মিশনে ‘কিলার বাদল’ ও ‘ডাগারি রনি’: বেরিয়ে আসছে আন্ডারওয়ার্ল্ড চক্র ◈ অনিয়ম ও নীতিমালা লঙ্ঘনে অভিযুক্ত ২৩১১ সার ডিলার: কৃষিমন্ত্রী ◈ বর্তমান সংসদ অতীতের ১২টি সংসদের তুলনায় বেশি বৈচিত্র্যময়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ◈ বজ্রপাতে মৃত্যু থামছেই না, আবারও ১৩ প্রাণহানি ◈ মেঘালয়ের জলবিদ্যুৎ বাঁধ: বাংলাদেশের জন্য নতুন ‘মরণফাঁদ’ ◈ বাংলাদেশ-জাপান সম্পর্কে নতুন গতি: বিনিয়োগ ও জনশক্তি রফতানিতে জোর প্রধানমন্ত্রীর ◈ পারমাণবিক বিদ্যুৎ কোন দেশ কবে উৎপাদন শুরু করে ◈ সংসদ সচিবালয় কমিশন বৈঠক: ২০২৬-২৭ অর্থবছরে ২৯০ কোটি ৬০ লাখ টাকার বাজেট অনুমোদন ◈ জুলাই সনদ উপেক্ষা করে সংস্কার প্রস্তাব ‘প্রতারণা’: আইন মন্ত্রী

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২১, ০৯:৫৭ রাত
আপডেট : ০৪ অক্টোবর, ২০২১, ০৯:৫৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুতুবদিয়ায় পুকুরে ডুবে দুই দিনের ব্যবধানে চার শিশুর মৃত্যু

আয়াছ রনি: [২] কক্সবাজারে কুতুবদিয়া ৪ অক্টোবর দুপুর ১ টায় উত্তর ধূরুং ইউনিয়নে পুকুরে ডুবে সাদ্দাম হোসেনের মেয়ে ফারিয়া (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

[৩] স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, ৪ অক্টোবর সোমবার ১ টার দিকে উপজেলার উত্তর ধূরুং ইউনিয়নের সাদ্দাম হোসেনের বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে যায়। পরে মেয়েটি কে উদ্ধার করে কুতুবদিয়া হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

[৪] এর আগে ১ অক্টোবর কুতুবদিয়ায় পুকুরে ডুবে এক দিনে ৩ শিশুর মৃত্যু হয়। উপজেলার দক্ষিণ ধুরুং ও কৈয়ারবিল ইউনিয়নে পৃথক পৃথক সময়ে এসব দুর্ঘটনা ঘটে।

[৫] প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র জানায়, শুক্রবার সকাল ১০টার দিকে দক্ষিণ ধুরুং বৈদৗপাড়া গ্রামে কামাল হোছাইনের ছেলে রিফাত (৪) বাইরে খেলতে গিয়ে বাড়ির পুকুরে ডুবে মারা যায়। এছাড়া বিকাল ৪টার দিকে পুকুরে ডুবে মারা যায় একই ইউনিয়নের আশা হাজির পাড়ার সাদ্দাম হোসেনের এক বছর বয়সী মেয়ে জান্নাতুল মাওয়া।

[৬] অপরদিকে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উত্তর কৈয়ারবিল গ্রামের হামিদুল ইসলামের মেয়ে সুমাইয়া (৩) পরিবারের সবার অজান্তে বাড়ির পুকুরে ডুবে মারা যাওয়ার খবর পাওয়া গেছে।

[৭] এ বিষয়ে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. শরীফুল ইসলাম বলেন, পুকুরে ডুবে যাওয়া তিন শিশুকেই মৃত অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। মৃতদেহগুলো তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়