শিরোনাম
◈ ভোটের অপেক্ষায় বাংলাদেশ, পাল্টাপাল্টি অভিযোগে সরগরম বিএনপি-জামায়াত ◈ ভারতীয় তুলা থেকে সরে যুক্তরাষ্ট্রের তুলার দিকে ঝুঁকছে বাংলাদেশ ◈ নির্বাচন নিয়ে ভোটারের ১৩ প্রশ্ন ও উত্তর ◈ রাজশাহীতে কৃষকদল নেতার রগ কেটে পালাল দুর্বৃত্ত ◈ লাইলাতুল গুজব চলছে: জামায়াত আমির ◈ ভোট কেনাবেচার প্রমাণ পেলে 'কঠোর ব্যবস্থা': ইসি ◈ গোপালগঞ্জে ৭ ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণ (ভিডিও) ◈ ঝিনাইদহ-৪ আসনে দাঁড়িপাল্লা ও ধানের শীষ প্রতিকের এজেন্টদের স্বাক্ষরিত ২৩টি রেজাল্ট শীট জব্দ (ভিডিও) ◈ ভোট দিতে হ‌বে, কে‌ন্দ্রে না গেলে আক্রান্ত হওয়ার ভয় আওয়ামী লীগের তৃণমূলে ◈ রাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২১, ০৭:০৬ বিকাল
আপডেট : ০৪ অক্টোবর, ২০২১, ০৭:০৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জাপানের প্রধানরমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন ফুমিও কিশিদা

সাকিবুল আলম: [২] সোমবার আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয়ার পর আইনপ্রণেতাদের সঙ্গে মত বিনিময়ের সময় তিনি বলেন, আগামী সপ্তাহেই তিনি পুরাতন সরকার বাতিল ঘোষণা করবেন এবং ৩১ অক্টোবর সাধারণ নির্বাচন আয়োজন করবেন। রয়টার্স

[৩] ৬৪ বছর বয়সী সাবেক পররাষ্ট্রমন্ত্রী কিশিদা, এর আগে নতুন মন্ত্রীসভার সম্ভাব্য তালিকা প্রকাশ করেছেন। সে তালিকার মধ্যে অধিকাংশরাই ছিলেন, সাবেক প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে ও সাবেক অর্থমন্ত্রী তারো আসোর অনুসারী।

[৪] ফুমিও কিশিদা অতিমারি মোকাবেলায়, আয় বৈষম্য নিরসনের উদ্দ্যোগ নেয়ার কথা বলেন। বার্তা সংস্থা এনএইচকের দেয়া তথ্য থেকে জানা যায়, প্রধানমন্ত্রী ১৪ অক্টোবরে পার্লামেন্ট বাতিল করে দেবেন। এত দ্রুত সাধারণ নির্বাচনের দিন-ক্ষণ ঘোষণা কিছুটা বিস্ময়ের সৃষ্টি করেছে জাপানের রাজনীতিতে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়