শিরোনাম
◈ প্রাথমিকভাবে আট উপজেলায় ফ্যামিলি কার্ড, কমিটি গঠন ◈ ডিসি সারোয়ারকে শোকজ ◈ ৪৪তম বিসিএসের নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগ, তালিকা প্রকাশ ◈ অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা গ্রুপে অপরা‌জিত থে‌কে জিম্বাবুয়ে সুপার এইটে ◈ রোজার প্রথম দিনেই মুরগির দাম চড়া, কেজিতে বাড়লো ২০ থেকে ১০০ টাকা ◈ ৫০ নারী প্রতিনিধিত্ব নিয়োগ নিয়ে দুই জোটে চলছে হিসাব-নিকাশ ◈ জনগণের ট্যাক্সে চলি, তাই জবাবদিহি নিশ্চিত করা নৈতিক দায়িত্ব: স্থানীয় সরকার মন্ত্রী ◈ বগুড়া থেকে হিরো আলম গ্রেপ্তার ◈ তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ট্রাম্পের চিঠি: প্রতিরক্ষা চুক্তি ও বাণিজ্যে জোর ◈ অন্তর্বর্তী সরকারের সময় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী করা নিয়ে বিএনপিতেও 'বিস্ময়'

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২১, ০৬:২৩ বিকাল
আপডেট : ০৪ অক্টোবর, ২০২১, ০৬:২৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অ্যালিগ্রিকে ছাড়িয়ে নতুন উচ্চতায় স্পেশাল ওয়ান হোসে মরিনহো

স্পোর্টস ডেস্ক : [২] ইতালিয়ান সিরি’আ তে নতুন রেকর্ড গড়লেন স্পেশাল ওয়ান হোসে মরিনহো। জুভ কোচ ম্যাসিমিলিয়ানো অ্যালিগ্রিকে ছাড়িয়ে ইতালিয়ান লিগে টানা সর্বাধিক ম্যাচ ঘরের মাঠে না হারার রেকর্ডটি নিজের করে নিলেন তারকা এই কোচ। নিজেদের চেনা আঙিনায় এম্পোলিকে হারিয়ে রোমার হয়ে নতুন এই মাইলফল সৃষ্টি করেন মরিনহো।

[৩] ইতালিয়ান লিগে রোববার ঘরের মাঠে এম্পোলির মুখোমুখি হয় রোমা। আক্রমণ প্রতি আক্রমণের ম্যাচটি ২-০ গোলে জিতে হোসে মরিনহোর দল। দুই অর্ধেই রোমার জয়ে জয়সূচক গোল দুটি করেন পেলেগ্রেনি ও মিখতারিয়ান।আর এই জয়ের মধ্যেই ইতালিয়ান লিগে ঘরের মাঠে টানা ৪২ ম্যাচ অপরাজিত থাকলো হোসে মরিনহো। ১৯৯৪-৯৫ মৌসুমের পর তিন পয়েন্ট নিয়ম করার পর ইতালিয়ান লিগে আর কোনও কোচ টানা এত ম্যাচ অপরাজিত থাকতে পারেনি।

[৪] নেরাজ্জুরিদের হয়ে বিদায় নেওয়ার আগে সান সিরোতে টানা ৩৯ ম্যাচ অপরাজিত ছিলেন তিনি। এবার চলতি মৌসুমের শুরু তে রোমার হয়েও আরও ৩ ম্যাচ অপরাজিত থাকলেন। শুধুই ইতালির লিগই নয়, ইংলিশ প্রিমিয়ার লিগেও ঘরের মাঠে টানা ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডটিও হোসে মরিনহোর দখলে। - গোল ডট কম

  • সর্বশেষ
  • জনপ্রিয়