শিরোনাম
◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২১, ০৬:০৯ বিকাল
আপডেট : ০৪ অক্টোবর, ২০২১, ০৬:০৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শাল্লায় একই পরিবারে ৩ জনের বিষ পান, নিহত ১

জাকারিয়া জোসেফ : [২] সুনামগঞ্জের শাল্লায় একই পরিবারের মা ও দুই ছেলের বিষ পান করার খবর পাওয়া গেছে। দুই জন হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও একজনের মৃত্যু হয়েছে বলেও জানা গেছে।

[৩] ঘটনাটি ঘটেছে উপজেলার বাহাড়া ইউনিয়নের সুলতানপুর গ্রামে। সোমবার ভোরে সুলতানপুর গ্রামের শামছুল হক জীবিকার জন্য হাওরে মাছ ধরতে গেলে তার স্ত্রী আখিয়া বেগম (২৮), ছেলে সিয়াম (১০) ও রবিউল (৬)কে নিয়ে আখিয়া বেগম বিষ পান করেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

[৪] বিষে আক্রান্ত তিনজনের চিৎকারে পার্শ্ববর্তী বাড়ির লোকজন গিয়ে তাদেরকে শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তাদের অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদেরকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। শাল্লা থেকে দিরাই যাওয়ার রাস্তায় আখিয়া বেগমের মৃত্যু হয় বলে জানান মৃতের আত্মীয়রা। বাকি দুইজন সিয়াম ও রবিউল দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে
চিকিৎসাধীন রয়েছে।

[৫] এবিষয়ে শাল্লা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সুমন ভ‚ইয়ার সাথে কথা হলে তিনি বলেন, আজ সকাল ১০টার দিকে তাদেরকে হাসপাতালে নিয়ে আসলে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। দিরাই পৌছার পূর্বেই আখিয়া বেগম নিস্তেজ হলে তাকে পুনরায় শাল্লা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

[৬] এব্যাপারে শাল্লা থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলামের সাথে কথা হলে তিনি বলেন, তিন জনের বিষপানের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ফোর্সসহ গিয়ে মৃত আখিয়া বেগমের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়