শিরোনাম
◈ সন্ধ‌্যায় বাংলা‌দেশ-আফগা‌নিস্তান মু‌খোমু‌খি, ফাইনালে যেতে টাইগার‌দের সামনে কঠিন সমীকরণ ◈ ৫০ হাজার রুপি পুরস্কার ঘোষণার পর সেই নারী কনটেন্ট ক্রিয়েটর গ্রেফতার ◈ বাংলাদেশ-নেপালের সরকার পরিবর্তনের আন্দোলনের সঙ্গে ভারতের বিক্ষোভের তুলনা নাকচ করলেন অভিজিৎ দিপকে ◈ নগদনির্ভর লেনদেনে বছরে ৯৩ হাজার কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার ◈ মা‌ছের পোনা কিন‌তে খরচ ২ কো‌টি ৯০ লাখ টাকা, সেই পোনা বাঁও‌রে ছাড়তে খরচ ৪৫ কোটি: মৎস্যসম্পদ ব্যবস্থাপনা প্রকল্প ◈ প্রটোকল ভেঙে প্রধানমন্ত্রীর কাছে এগিয়ে যাওয়ার পরই বদলি রাজশাহীর বিভাগীয় কমিশনার (ভিডিও) ◈ বিশ্বজুড়ে ভয়ংকর ‘তাপঝড়’, প্রভাব পড়েছে পৃথিবীর ৮৫ শতাংশ এলাকায় ◈ ফোডেনের হ্যাটট্রিক, ম‌্যান‌চেস্টার সিটির বড় জয় ◈ বৃহস্প‌তিবার থেকে চট্টগ্রামে নতুন ফ্র্যাঞ্চাইজি ‌ক্রিকেট টুর্নামেন্ট শুরু হ‌চ্ছে ◈ রজনীকান্তের টানে হলের সব টিকিট কিনলেন ক্রিকেটার সঞ্জু স‌্যামসন!

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২১, ০৬:০১ বিকাল
আপডেট : ০৪ অক্টোবর, ২০২১, ০৬:০২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চান্দিনায় ১৪টি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদ শূন্য

শাহাজাদা এমরান: [২] কুমিল্লার চান্দিনা উপজেলার ১৪ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদ শূন্য। এছাড়া ৯১ জন সহকারী শিক্ষকের পদও শূন্য রয়েছে। এতে সংশ্লিষ্ট প্রাথমিক বিদ্যালয়গুলোতে পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে। দীর্ঘদিন ধরে বিদ্যালয়গুলোতে পদ শূন্য থাকায় প্রশাসনিক কার্যক্রমও বিঘ্নিত হচ্ছে। ফলে শিক্ষার্থীরা পরিপূর্ণ জ্ঞান অর্জন থেকে বঞ্চিত হচ্ছে।

[৩] চান্দিনা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, ১৩ টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে ঘটিত এই উপজেলায় মোট ১৩৬ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এরমধ্যে প্রধান শিক্ষকের পদ শূন্য ১৪ টি বিদ্যালয়ের। প্রধান শিক্ষকের পদ শূন্য থাকা বিদ্যালয়গুলো হলো- ভাগুরাপাড়া, জামিরাপাড়া, আটচাইল, মধ্যমতলা, বশিকপুর, করতলা, খোববাড়িয়া নাজমা আক্তার চৌধুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মিরাখোলা, করইয়া, লেংড়ামুড়ি, লনাই, উবরা পাইকের করতলা, দক্ষিণ জোয়াগ ও আমলকি সরকারি প্রাথমিক বিদ্যালয়।

[৪] বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক কমল বকসী বলেন, যে সকল বিদ্যালয়ে শিক্ষকের পদ শূন্য রয়েছে সে বিদ্যালয়গুলোতে থাকা অন্য শিক্ষকদের খুব কষ্ট হচ্ছে। তিনি বলেন দ্রুত শিক্ষক নিয়োগ দিয়ে শূন্য পদগুলো পূরণ করার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট অনুরোধ জানাই।

[৫] চান্দিনা উপজেলা শিক্ষা অফিসার মো. আবদুল্লাহ আল মামুন বলেন আশা করছি খুব দ্রুত নিয়োগ পক্রিয়া চালু হবে এবং শূন্য হওয়া পদগুলো পূরণ হবে।

  • সর্বশেষ