শিরোনাম
◈ আজ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ ২০৪৫ সালের মধ্যে ঢাকায় ৮ মেট্রোরেল, ৬ এক্সপ্রেসওয়ে ও ২১ পরিবহন হাবের পরিকল্পনা ◈ বাংলাদেশে গ্যাস অনুসন্ধানে আগ্রহী তুরস্কের রাষ্ট্রীয় কোম্পানি ◈ ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় কর্মী পাবেন সরকারি মাসিক ভাতা ◈ আবু সাঈদের বুক চিতিয়ে দাঁড়ানো থেকে হাসিনার পতন ◈ রক্তস্নাত ৩৬ জুলাই: যে দিনে বদলে যায় বাংলাদেশের ইতিহাস ◈ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ড. ইউনূসের বিবৃতি ◈ আইসি‌সি এলিট প‌্যা‌নে‌লের আম্পায়ার শরফুদ্দৌলাকে নিয়ে ‘বিভ্রান্তি’ দূর করতে বিসিবির ব্যাখ্যা ◈ ডোনাল্ড ট্রাম্প ও ইনফান্তিনোকে জড়িয়ে সংবাদ প্রকাশ করায় 'দ‌্য টাইমস‌'কে কড়া হুঁশিয়ারি ফিফার ◈ বাংলাদেশকে ঘিরে মার্কিন অর্থনৈতিক কৌশল, সামনে বড় বিনিয়োগের সম্ভাবনা

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২১, ০৫:০৩ বিকাল
আপডেট : ০৪ অক্টোবর, ২০২১, ১১:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভেড়ামারায় পরকীয়া সন্দেহে নারীর চুল কেটে দেয়ার অভিযোগ

ডেস্ক নিউজ: কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় স্বামীর সঙ্গে পরকীয়ার সন্দেহে এক নারীকে (৪০) আটকে রেখে পিছমোড়া করে বেঁধে নির্যাতন করে মাথার চুল কেটে দেওয়ার অভিযোগ ওঠেছে স্ত্রীর বিরুদ্ধে। ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। আজ সোমবার সকালে মামলা রুজু হয়েছে।আজকের পত্রিকা

গত শনিবার রাত সাড়ে ৭টায় উপজেলার বাহিরচর ইউনিয়নের ১২ মাইল এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্তের নাম ফেরদৌসী (৩৪)। তিনি উপজেলার ১২ মাইল এলাকার মোজাম্মেল মোল্লার ছেলে আরিফুল ইসলাম আরিফের আরিফের স্ত্রী।

পুলিশ, ভুক্তভোগী ও স্থানীদের সঙ্গে কথা বলে জানা যায়, দেড় বছর আগে ভুক্তভোগী ওই নারী আরিফের খাবার হোটেলে কাজ করতেন। সে সময় তিনি হোটেলের পেছনে হাসান নামে একজনের বাড়িতে ভাড়া থাকতেন। তাঁর স্বামী বেশিরভাগ সময়ে গ্রামের বাড়িতে থাকেন। আরিফের স্ত্রী ফেরদৌসী সন্দেহ করতের তাঁর স্বামীর সঙ্গে ওই নারীর পরকীয়ার সম্পর্ক রয়েছে। এ কারণে ফেরদৌসি তাঁকে কাজ থেকে ছাড়িয়ে দেন।

ভাড়া থাকা অবস্থায় ভুক্তভোগী ওই নারী বাড়ির মালিক হাসানের স্ত্রীর কাছে জমা রাখা ২০ হাজার টাকা রেখেই বাড়ি ছেড়ে পৌরসভার নওদাপাড়ায় ভাড়া বাসায় চলে আসেন। এর মধ্যে হাসান বাড়িতে না থাকায় টাকা আনতে যায়নি ওই নারী। পরে হাসান বাড়িতে আসার খবর পেয়ে শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় তার বাড়িতে টাকা আনতে যান। এ সময় হাসান গরু বিক্রি করে পরে টাকা পরিশোধ করবেন জানালে তিনি বাড়ির পথে রওনা দেন।

এ দিকে ওই নারী আসার খবর জানতে পেরে হোটেল মালিক আরিফের স্ত্রী ফেরদৌসী ও মেয়ে মোছা. আরিয়ান (১৮) তাঁকে রাস্তা থেকে ধরে নিয়ে যান। স্বামী আরিফের সঙ্গে পরকীয়া প্রেমের অভিযোগে ওই নারীর হাত বেঁধে বাঁশ দিয়ে বেধড়ক মারধর করেন। এক পর্যায়ে তাঁর চুল কেটে দেওয়া হয়। পরে ওই নারীকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

ভুক্তভোগী নারী বলেন, ‘আমি দেড় বছর আগে আরিফের হোটেলে কাজ করতাম। সে সময় হাসানের বাড়িতে ভাড়া থাকতাম। কাজের জমানো টাকা হাসানের স্ত্রীর কাছে রেখেছিলাম। সেই টাকা আনতে গেলে রাস্তার মধ্যে আরিফের বউ ফেরদৌসী ও মেয়ে আরিয়ান আমাকে ধরে নিয়ে যায়। তাঁরা আমাকে পিছমোড়া করে বেঁধে বাঁশ দিয়ে খুব মারধর করে। এ সময় তাঁরা কাঁচি ও খুড় দিয়ে আমার মাথার চুল কেটে নেয়।’

এ বিষয়ে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান বলেন, এ ঘটনায় থানায় ওই নারী রোববার রাতে অভিযোগ করেছেন। সোমবার সকালে মামলা রুজু হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়