শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের পর ইসরায়েলেও যুদ্ধবিরোধী বিক্ষোভ, চাপে নেতানিয়াহু ◈ হরমুজ প্রণালী দিয়ে পাকিস্তানের ২০ জাহাজ চলাচলের অনুমতি দিল ইরান ◈ ৪৭.৫ মিলিয়ন ডলারে ব্যাংক এশিয়ার কাছে বাংলাদেশি কার্যক্রম বিক্রি করছে ব্যাংক আলফালাহ ◈ টানা ছুটি শেষে আজ থেকে খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান, জারি নতুন নির্দেশনা ◈ রাশিয়া-ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের সংঘাত: বাংলাদেশের বিকল্প শ্রমবাজারের অপেক্ষা ◈ যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ ◈ ‘প্রত্যেক নাগরিককে ২৫০০ টাকা বৈশাখী ভাতা’ নিয়ে যা জানা গেল ◈ জনগণের প্রত্যাশা পূরণে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর, আইনশৃঙ্খলা মেনে চলার নির্দেশ ◈ ভূমধ্যসাগরে দিক হারিয়ে ৬ দিন ভেসে থাকার পর ২১ বাংলাদেশিসহ ২৬ জন উদ্ধার, মৃত্যু অন্তত ২২ ◈ ড‌য়ে‌চে‌ভে‌লের প্রতি‌বেদন- আইপিএল সম্প্রচারে বাধা নেই, বলছে সরকার

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২১, ০৩:২২ দুপুর
আপডেট : ০৪ অক্টোবর, ২০২১, ০৩:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ওমানে পৌছেছে বাংলাদেশ ক্রিকেট দল

মাহিন সরকার : [২] উৎকণ্ঠা আর নাটকীয়তার অবসান ঘটিয়ে ওমানে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সোমবার (৪ অক্টোবর) ভোর ৬টার দিকে মাহমুদউল্লাহ রিয়াদদের বহনকারী বিমান ওমান পৌঁছায়।

[৩] এর আগে নানা দোলাচলের মধ্যে শেষ পর্যন্ত সব শঙ্কা কাটিয়ে রোববার দিবাগত রাত ১টা ৩০ মিনিটে লাল সবুজের প্রতিনিধিদের নিয়ে ওমানের পথে উড়াল দেয় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট। পূর্বনির্ধারিত সময়নুযায়ী রাত ১০টা ৪৫ মিনিটে যাত্রার কথা ছিল।

[৪] ১৭ অক্টোবর নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে মাহমুদুল্লাহ রিয়াদের দল। তার আগে আবুধাবির এডিসি ওভালে ১২ ও ১৪ তারিখ শ্রীলঙ্কা এবং আয়ারল্যান্ডের বিপক্ষে দুইটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা।

[৫] বিশ্বকাপে বাংলাদেশ দল: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, লিটন কুমার দাস, মোহাম্মদ নাইম শেখ, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, শামিম হোসেন, শেখ মাহেদি হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ।
অতিরিক্ত খেলোয়াড়: রুবেল হোসেন, আমিনুল ইসলাম বিপ্লব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়