শিরোনাম
◈ শুধু ট্রাম্পই বিশ্বশান্তি প্রতিষ্ঠা করতে পারেন: জাপানের প্রধানমন্ত্রী ◈ ট্রাম্পের অনুরোধে ইরানের সাউথ পার্সে আর হামলা নয়: নেতানিয়াহু ◈ কাতারের এলএনজি স্থাপনায় ক্ষতি: বিদ্যুৎ সংকটে পড়তে পারে বাংলাদেশসহ তিন দেশ ◈ শুক্রবার প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে ভাষণের খবর সঠিক নয়: প্রেস উইং ◈ মধ্যপ্রাচ্য সংকট নিরসনে আইএমও’র বিশেষ অধিবেশনে বাংলাদেশ ◈ ইসরায়েলের শোধনাগারে আগুন, ইরানের হামলায় জ্বালানি স্থাপনায় নতুন শঙ্কা ◈ হামলা-পাল্টা হামলায় কাঁপছে জ্বালানি বাজার, তেলের দাম ১১৫ ডলার ছাড়াল ◈ ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কাতারের এলএনজি উৎপাদনের ১৭% ধ্বংস, পুনরুদ্ধারে লাগবে ৫ বছর ◈ পাকিস্তানের দীর্ঘ-পাল্লার ক্ষেপণাস্ত্র ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের জন্য হুমকি: মার্কিন জাতীয় গোয়েন্দা প্রধান ◈ প্রধানমন্ত্রীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে চিঠি দিলেন নরেন্দ্র মোদি

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২১, ০৩:১৫ দুপুর
আপডেট : ০৪ অক্টোবর, ২০২১, ০৩:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মঠবাড়িয়ায় ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ যুবক গ্রেপ্তার

জুলফিকার আমীন: [২] পিরোজপুর জেলা গোয়েন্দা শাখা দক্ষিণ বিভাগ (মঠবাড়িয়া) রোববার রাতে মহসিন (২৬) নামে এক যুবককে গাাঁজাসহ গ্রেপ্তার করা হয়।

[৩] ডিবি পুলিশের এসআই জোতির্ময় হালদানের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার হোগলপাতি গ্রামে অভিযান চালায়। এসময় অভিনব কায়দায় স্থানীয় একটি স্কুলের সামনের রাস্তা থেকে তাকে ২‘শ গ্রাম গাঁজাসহ আটক করে। গ্রেপ্তার মহসিন হোগলপাতি গ্রামের মোফাজ্জেল হাওলাদারের ছেলে।

[৪] পিরোজপুর জেলা গোয়েন্দা শাখা দক্ষিণ বিভাগ (মঠবাড়িয়া) ডিবি পুলিশের ওসি মো. আসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহসিনকে ২‘শ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। এসআই জোতির্ময় হালদার বাদী হয়ে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে। মহসিনকে মঠবাড়িয়া থানায় সোপর্দ করা হয়েছে।

[৫] মঠবাড়িয়া থানার ওসি মুহা. নূরুল ইসলাম বাদল জানান, গ্রেপ্তারকৃত মহসিনকে সোমবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়