শিরোনাম
◈ দলীয় নেতাকর্মীদের চাঙা করার চেষ্টা করছে বিএনপি ◈ নারী এশিয়ান কাপে চীনের কাছে ২-০ গো‌লে হারলো বাংলাদেশ ◈ ফুটবল ম্যাচ শুরুর আগেই সমর্থকের রহস্যময় মৃত্যু, আহত ৪৭ ◈ এলাকায় মাইকিং— ‘সাউন্ডবক্স বাজালে কবরস্থানে দাফন করতে দেওয়া হবে না’ (ভিডিও) ◈ কোচিং সেন্টার শতভাগ বন্ধ করতে হবে: শিক্ষামন্ত্রী ◈ ড. ইউনূসকে মুখ খুলতে হবে, অর্জন ধরে রাখতে সব উপদেষ্টাদের মাঠে নামতে হবে: নাহিদ ইসলাম ◈ জুলাই সনদের সাথে গণভোট বাতিল হওয়ার কোনো সম্পর্ক নেই : আইনমন্ত্রী ◈ দলীয় পদ ছাড়লেন জোনায়েদ সাকি ◈ কেরানীগঞ্জে গ্যাস লাইটার কারখানার আগুনে, ৫ জনের মরদেহ উদ্ধার (ভিডিও) ◈ বিমান ভূপাতিত হলে কী করেন পাইলট? জানুন টিকে থাকার বাস্তব গল্প

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২১, ০২:১৫ দুপুর
আপডেট : ০৪ অক্টোবর, ২০২১, ০৪:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শুরুতেই হোচট খেলেন শাবনূর

ইমরুল শাহেদ: অস্ট্রেলিয়া থেকে শাবনূর গণমাধ্যমকে জানান, তিনি যে ফেসবুক ও ইউটিউব চ্যানেল খুলেছিলেন, তার মধ্যে ইউটিউব চ্যানেলটি ১৫ দিনের মধ্যেই হ্যাক হয়ে যায়। এতে তিনি খুবই মর্মাহত হয়েছেন। এটা শুরুতেই তার জন্য একটা ধাক্কা। গত ১৫ সেপ্টেম্বর চ্যানেলটি চালু করেন শাবনূর।

১৫ দিনের মধ্যে চ্যানেলটির সাবস্ক্রাইবার সংখ্যা দাঁড়ায় অর্ধলাখের কাছাকাছি। কিন্তু শনিবার (২ অক্টোবর) সকালে শাবনূর দেখেন চ্যানেলটি তার হাতছাড়া হয়ে গেছে। শাবনূর বলেন - ‘ইউটিউব, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যে মেইল দিয়ে খোলা হয়েছে, শনিবার সকাল থেকে মেইলটিতে লগ-ইন করতে পারছি না। পরে দেখি ইউটিউব চ্যানেলেও ঢুকতে পারছি না, এখন ইউটিউব চ্যানেলটি দেখাই যাচ্ছে না। আপাতত ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ঢুকতে পারছি, তবে এটা বুঝতে পারছি এটিও আমার নিয়ন্ত্রেণের বাইরে চলে যাবে।’

শাবনূর এ পর্যন্ত নিজের চ্যানেলে সাতটি ভিডিও আপলোড করেছেন। প্রিয় অভিনেত্রীকে এভাবে পেয়ে খুশি হয়েছিলেন তার ভক্ত ও দর্শক। কিন্তু হঠাৎ চ্যানেলটি হারিয়ে মর্মাহত হয়েছেন শাবনূর। কথা ছিল এই ভিডিও চ্যানেলটির মাধ্যমে সরাসটি তিনি ভক্তদের সঙ্গে যোগাযোগ করবেন এবং তাদের সঙ্গে কথা বলবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়