শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, শুল্ক কমার আশায় সরকার; স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সিপিডির ◈ তিন শ্রেণীর ব্যক্তি ছাড়া কেন্দ্রে কেউ মোবাইল নিয়ে যেতে পারবে না: ইসি ◈ শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না ◈ সেই সাদ্দামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিলেন স্ত্রী স্বর্ণালী! ◈ চট্টগ্রামগামী কার্গো জাহাজ থাইল্যান্ড সাগরে ডুবে গেল, ১৬ জন বাংলাদেশি নাবিককে জীবিত উদ্ধার ◈ নির্বাচন সামনে রেখে যশোর সীমান্তে অবৈধ অস্ত্রের চালান, আতঙ্কে ভোটাররা! ◈ বিএনপির হেভিওয়েট প্রার্থীর প্রচারণায় তামিম ইকবাল (ভিডিও) ◈ জয়ী হলে দলীয় নয়, ঐক্যবদ্ধ সরকার গঠন করবো: ডা. শফিকুর রহমান ◈ মানুষের ভাগ্য বদলাতে বাস্তবসম্মত পরিকল্পনা শুধু বিএনপিরই আছে: তারেক রহমান ◈ সামাজিক বৈষম্য দূর করে ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব: জাতির উদ্দেশে নির্বাচনী ভাষণে নাহিদ ইসলাম

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২১, ১২:১৮ দুপুর
আপডেট : ০৪ অক্টোবর, ২০২১, ১২:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কলকাতার জয়ে বড় প্রভাব রেখেছে সাকিব, বললেন ইয়ন মরগান

স্পোর্টস ডেস্ক: [২] ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্লে অফে খেলার স্বপ্ন আগেই শেষ হয়ে গিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদের। কিন্তু প্রতিপক্ষ কলকাতা নাইট রাইডার্সের জন্য ম্যাচটি ছিল বাঁচা-মরার। শেষ চারের টিকিট পেতে কেন উইলিয়ামসনের দলকে হারাতেই হতো তাদের। সেটা হয়েছেও। ৬ উইকেটের জয়ে শেষ চারের দৌড়ে এখনও টিকে আছে ইয়ন মরগানের দল।

[৩] হায়দরাবাদের বিপক্ষে ম্যাচে মাঠে নামার আগে অবশ্য সঠিক পরিকল্পনাই সাজিয়েছিল কেকেআর শিবির। একাদশে পরিবর্তন এনে সুযোগ দেয়া হয়েছিল সাকিব আল হাসানকে। অবশ্য বাংলাদেশের এই ক্রিকেটার যে কলকাতার একাদশে ফিরতে যাচ্ছেন তার ইঙ্গিত পাঞ্জাব কিংসের বিপক্ষে হারের পরই দিয়েছিলেন কেকেআর অধিনায়ক।

[৪] আইপিএলের প্রথম পর্বের শুরুর ৩ ম্যাচে সাকিবকে খেলালেও আশানুরূপ ফল পায়নি কলকাতা। তাই দ্বিতীয়ভাগের শুরুতে বেঞ্চেই বসে থাকতে হয়েছে তাকে। তবে হায়দরাবাদের বিপক্ষে সুযোগ পেয়ে সেটা দারুণভাবে লুফে নিয়েছেন তিনি। ৪ ওভারে ২০ রান খরচায় এক উইকেট নেয়ার সঙ্গে নিজের বোলিংয়ের সময়ে সরাসরি থ্রোতে রান আউট করেছেন কেন উইলিয়ামসনকে। সব মিলিয়ে ফেরার ম্যাচে সাকিবের প্রভাববিস্তারী পারফরম্যান্সের উচ্ছ্বসিত প্রশংসা অধিনায়ক ওয়েন মরগান কণ্ঠে। এমনকি কেকেআরের এই জয়ে সাকিবের অবদান যে অনেক তা সহজেই শিকার করে নিয়েছেন ইংলিশ এই অধিনায়ক। - ক্রিকইনফো

  • সর্বশেষ
  • জনপ্রিয়