শিরোনাম
◈ ৫০০ টাকার ভাড়া নিয়ে টানাপোড়েন: চিকিৎসা না পেয়ে নবজাতকের মর্মান্তিক মৃত্যু ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়ির সামনে থেকে সরিয়ে দিলো যুবদল নেতা নয়নকে, ভিডিও ভাইরাল ◈ আগের নীল পোশাকে ফিরতে যাচ্ছে পুলিশ, নতুন ইউনিফর্মে অসন্তোষ! ◈ ছাত্র আন্দোলনের মামলায় ৬৩% আসামি নির্দোষ: পিবিআইয়ের তদন্তে মিলছে না অভিযোগের প্রমাণ ◈ আচমকা বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন করেন প্রধানমন্ত্রী  ◈ ৪ হাজার কোটি টাকার হিট প্রকল্পে স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ: প্রকল্প নিয়ে নাখোশ বিশ্বব্যাংক, ক্ষুব্ধ শিক্ষামন্ত্রী ◈ এ‌শিয়ান কাপ বাছাই‌য়ে মঙ্গলবার সিঙ্গাপুরের বিরু‌দ্ধে লড়‌বে বাংলা‌দেশ ◈ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ঘাঁটিতে হামলার জন‌্য ইরানকে সহায়তা কর‌ছে রাশিয়া, দাবি জেলেনস্কির ◈ পা‌কিস্তান সুপার লি‌গে  ওয়াহাব ও সারফরাজের দায়িত্বে নিষেধাজ্ঞা দি‌লো পি‌সি‌বি ◈ সরকারি সফরে যুক্তরাষ্ট্র গেলেন সেনাবাহিনী প্রধান

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২১, ০৯:৩৪ সকাল
আপডেট : ০৪ অক্টোবর, ২০২১, ০৯:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফ্রান্স লিগ ওয়ানে মেসির পিএসজির প্রথম হার

স্পোর্টস ডেস্ক :[২] ফ্রান্স লিগ ওয়ানে মৌসুমের প্রথম পরাজয়ের স্বাদ পেলো লিওনেল মেসির পিএসজি। রেনের কাছে ২-০ গোলে হেরেছে দলটি।

[৩] ্যাচের শুরু থেকেই বেশ কিছু আক্রমণ তৈরি করে পিএসজি। কিন্তু এমবাপ্পে ও নেইমারের ব্যর্থতায় গোলের দেখা পায়নি ক্লাবটি। ৩১ মিনিটে মেসির সেটপিস প্রতিহত হয় ক্রসবারে। এরপরই দেখা যায় রেনে ঝলক। প্রথমার্ধের শেষ দিকে পাল্টা আক্রমণে লিড নেয় ক্লাবটি। স্কোরশিটে নাম তোলেন গেইতা লেভোর্দে। বিরতির পর আরো একবার হতাশা পুড়ে পিএসজি। এবার ফ্লেভিয়া টেইটের গোলে স্কোরলাইন ২-০ করে ফেলে রেনে। ৬৮ মিনিটে এমবাপ্পের গোল অফসাইডে বাতিল হলে পরাজয়ের লজ্জায় ডুবে পিএসজি।
এই হারেও অবশ্য পয়েন্ট টেবিলে পিএসজির অবস্থানের হেরফের হয়নি। শীর্ষস্থান ধরে রেখেছে তারা। লিগ ওয়ানে এর আগের ৮ ম্যাচই জেতার ফলে ৯ ম্যাচে তাদের পয়েন্ট ২৪। দ্বিতীয় অবস্থানে থাকা লেনসে আছে বেশ পিছিয়ে। ৯ ম্যাচে তাদের পয়েন্ট ১৮। এই ম্যাচ জেতা রেনে ৯ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে আছে টেবিলের ১১তম স্থানে। - প্যারিসটাইমস/ যমুনাটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়