শিরোনাম
◈ বিদ্যুৎ-গ্যাস ঘাটতিতে থমকে যাচ্ছে শিল্প উৎপাদন, চাপ বাড়ছে অর্থনীতিতে ◈ রামেক হাসপাতালে শিশু মৃত্যুর রেকর্ড: তিন মাসে ৮৭১ জনের প্রাণহানি ◈ আমি আগে কইছিলাম, গরিবের কেউ নেই, অহন দেখি বিচার অইবো, দেখার অপেক্ষায় আছি: তনুর বাবা ◈ যুক্তরাষ্ট্রে দুই শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় সন্দেহভাজন একজন গ্রেপ্তার: ওয়াশিংটন ডিসি দূতাবাসের বিবৃতি ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ ভ্রমণ সতর্কতা জা‌রি ক‌রে‌ছে অ্যামনেস্টি ও মানবাধিকার সংস্থাগুলো ◈ রাজশাহীতে শিক্ষিকা বনাম বিএনপি নেতার কাণ্ড নেপথ্যের ঘটনা নিয়ে যা জানাগেল ◈ দুই দিন পর উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট ◈ খাবার ও পানির সংকটে কঙ্কালসার ইউক্রেনীয় সেনারা, পদ হারালেন শীর্ষ কমান্ডার ◈ আজমির শরিফে শাহরুখকে নিয়ে কী ঘটেছিল, জানালেন দেহরক্ষী ◈ ডিজেলের বড় সরবরাহে স্বস্তি, চট্টগ্রাম বন্দরে ব্যস্ততা

প্রকাশিত : ০৩ অক্টোবর, ২০২১, ০৯:২১ রাত
আপডেট : ০৩ অক্টোবর, ২০২১, ০৯:২১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিয়ের আশ্বাস দিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগে এক প্রতারক গ্রেফতার

ডেস্ক নিউজ: এক নারীকে বিয়ের আশ্বাস দিয়ে একাধিকবার ধর্ষণ এবং প্রতারণার মাধ্যমে নগদ অর্থ ও স্বর্ণালংকার আত্মসাৎ মামলার আসামি মো. রূপচাঁদ সরদারকে (৩৫) গ্রেফতার করা হয়েছে। শনিবার রাতে পাবনার আমিনপুর থানার কাপাসকান্দা গ্রাম থেকে তাকে গ্রেফতার করে বিএমপি’র বিমান বন্দর থানা পুলিশ।

গ্রেফতার রূপচাঁদ সরদার পাবনার বেড়া উপজেলার কাবাসকান্দা গ্রামের ছবেদ সরদারের ছেলে। প্রতারণার একটি মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে রবিবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিএমপি’র উপ-কমিশনার (উত্তর) মো. জাকির হোসেন মজুমদার।

বিএমপি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, রূপচাঁদ বরিশাল নগরীর এক নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে। এছাড়া চাকরির প্রলোভন দেখিয়ে ওই নারীর কাছ থেকে নগদ ৮ লাখ টাকা এবং ৪ ভরি ২ আনা ৩ রতি স্বর্ণালংকার নিয়ে আত্মসাৎ করে সে। এ ঘটনায় ওই নারী বাদী হয়ে গত ১ অক্টোবর বিমানবন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

গত শনিবার রাতে আসামিকে গ্রেফতারের সময় নগদ ২ লাখ টাকা, ২টি স্বর্ণের চেইন, ১টি স্বর্ণের আংটি এবং ১ জোড়া কানবালাসহ সর্বমোট দেড় ভরি স্বর্ণালংকার উদ্ধার করে পুলিশ। গ্রেফতার রূপচাঁদ একজন পেশাদার প্রতারক। তিনি অসহায়, বিধবা, স্বামী পরিত্যক্তা, সংসারে অশান্তি বিরাজমান, বিদেশ ফেরত কোনো নারীকে চাকরি দেওয়া, জমি কিনে দেওয়াসহ বিভিন্ন রকম প্রলোভন দেখিয়ে বিয়ে করে টাকা পয়সা ও স্বর্ণালংকার নিয়ে লাপাত্তা হয়ে যায় বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়