শিরোনাম
◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার ◈ গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত ফের দিলেন ট্রাম্প, ন্যাটোকে হুঁশিয়ারি ◈ বিদ্যুৎ সাশ্রয়ের জন‌্য দিনের আলোয় হবে বাংলা‌দেশ-নিউজিল্যান্ড সিরিজ

প্রকাশিত : ০৩ অক্টোবর, ২০২১, ০৭:৫৯ বিকাল
আপডেট : ০৩ অক্টোবর, ২০২১, ১১:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আফগানিস্তানের কাবুলে মসজিদের কাছে বিস্ফোরণ, হতাহতের আশঙ্কা

মিনহাজুল আবেদীন: [২] আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি মসজিদের বাইরে বিস্ফোরণে ‌‘বেশ কয়েকজন বেসামরিক’ নিহত হয়েছেন বলে তালিবানের জ্যেষ্ঠ এক কর্মকর্তা জানিয়েছেন। মসজিদের প্রবেশপথে রোববারের এই বিস্ফোরণে আহত হয়েছেন আরো অনেকে। ডিবিসি টিভি

[৩] জানা গেছে, তালিবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদর মায়ের জন্য আয়োজিত শোক অনুষ্ঠানে এই বিস্ফোরণ ঘটেছে। তবে তাৎক্ষণিকভাবে এই হামলার ব্যাপারে কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি। ঢাকা পোস্ট

[৪] গত সপ্তাহে মারা যাওয়া মায়ের জন্য ঈদ গাহ মসজিদে প্রার্থনার আয়োজন করেছিলেন তালিবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে দেয়া এক বিবৃতিতে প্রার্থনা অনুষ্ঠানে বন্ধুবান্ধবসহ সবাইকে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছিলেন তিনি।

[৫] বিস্ফোরণস্থলের পাশের দোকানি আহমাদুল্লাহ ফরাসি বার্তাসংস্থা এএফপিকে বলেন, আমি ঈদ গাহ মসজিদের কাছে বিস্ফোরণের শব্দ শুনেছি। বিস্ফোরণের আগে সেখানে গোলাগুলির ঘটনাও ঘটেছে। জাগো নিউজ

[৬] রাজধানী কাবুলের দু’টি স্থানে এএফপির সাংবাদিকরা বিস্ফোরণ এবং গোলাগুলির শব্দ শুনতে পেয়েছেন বলে জানিয়েছেন। বিস্ফোরণস্থল থেকে আহতদের উদ্ধারের পর অ্যাম্বুলেন্সে করে কাবুলের শাহর-ই নাও এলাকার এমারজেন্সি হাসপাতালে নিতে দেখা গেছে বলে জানিয়েছেন তারা। আজকের পত্রিকা

[৭] টুইটারে হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে, তারা অন্তত আহত চারজনকে চিকিৎসা দিয়েছে। চিকিৎসা কর্মীদের হাসপাতালের বাইরে অপেক্ষা করতে দেখেছেন এএফপির সাংবাদিকরা। তারা রক্তমাখা কাপড়ে লোকজনকে হাসপাতালে আসতে দেখেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়