শিরোনাম
◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা

প্রকাশিত : ০৩ অক্টোবর, ২০২১, ০৬:৫৯ বিকাল
আপডেট : ০৩ অক্টোবর, ২০২১, ১০:৫৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে পরিস্থিতি অস্থির করতে মিয়ানমার থেকে অস্ত্র আসছে: স্বরাষ্ট্রমন্ত্রী

মিনহাজুল আবেদীন: [২] রোববার (৪ অক্টোবর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আসন্ন দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও প্রাসঙ্গিক বিষয়ে সভা শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। ডিবিসি টিভি

[৩] সম্প্রতি রোহিঙ্গা ক্যাম্পের এক নেতাকে হত্যা করা হলো হঠাৎ রোহিঙ্গা ক্যাম্পগুলোর পরিস্থিতি খারাপ হলো কেনো এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে আইন-শৃঙ্খলা বাহিনী যথেষ্ট পরিমাণেই রয়েছে। পরিস্থিতিও যথেষ্ট ভালো। মিয়ানমার থেকে পরিস্থিতি অস্থির করতে এর আগেও অস্ত্র এসেছে। বিভিন্ন গ্রুপে মারামারিও আপনারা দেখেছেন। যে নেতাকে হত্যা করা হয়েছে তিনি রোহিঙ্গাদের নিজ দেশে ফেরাতে সোচ্চার ছিলেন। আমরা তদন্ত করে এর মূল কারণ বের করতে কাজ করছি। যারা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বা বিদেশি কোনো সংস্থা এর সঙ্গে জড়িত কিনা তা তদন্তের মাধ্যমে বেড়িয়ে আসবে। শিগগিরই তাদের আইনের আওতায় আনতে পারবো। ঢাকা পোস্ট

[৪] তিনি বলেন, রোহিঙ্গা ক্যাম্পে আইন-শৃঙ্খলা পরিস্থিতি শিথিল হয়নি। এর চতুর্দিকে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ চলছে। এটা কিছুদিনের মধ্যে শেষ হবে। সেখানে আমরা ওয়াচ টাওয়ার তৈরি করছি সেটাও শিগগিরই শেষ হবে। ১১ লাখ রোহিঙ্গা দুইটি থানার কিছু অংশে বাস করছে। বিশাল এ জনগোষ্ঠীকে নিয়ন্ত্রণ করা সহজ কাজ নয়। বাংলানিউজ ২৪

  • সর্বশেষ
  • জনপ্রিয়