শিরোনাম
◈ সংসদে ১২টি বিল পাস ◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার ◈ গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত ফের দিলেন ট্রাম্প, ন্যাটোকে হুঁশিয়ারি

প্রকাশিত : ০৩ অক্টোবর, ২০২১, ০৬:৩২ বিকাল
আপডেট : ০৩ অক্টোবর, ২০২১, ০৭:২৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইলিশ ধরায় ভারত-বাংলাদেশ যৌথ নিষেধাজ্ঞা চায় জেলেরা

জেরিন আহমেদ: [২] পিরোজপুরের জেলেরা অভিযোগ করেছেন, ‘বাংলাদেশের জলসীমায় নিষেধাজ্ঞা থাকলেও এ সময় ভারতের জলসীমায় কোনো নিষেধাজ্ঞা নেই। আমাদের আশঙ্কা এ সময় বাংলাদেশের জলসীমায় ঢুকে ভারতীয় জেলেরা মাছ ধরে নিয়ে যায়। ’

[৩] গত বছরের চেয়ে ১০ দিন এগিয়ে রোববার মধ্যরাত থেকে শুরু হবে ২২ দিনের নিষেধাজ্ঞা। নিষেধাজ্ঞা চলাকালে ইলিশ আহরণ, কেনা-বেচা, পরিবহন, মজুত ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

[৪] জেলা মৎস্য কর্মকর্তা আব্দুল বারী জানান, ৬ অক্টোবর থেকে অমাবস্যা শুরু। অমাবস্যায় প্রচুর ডিমওয়ালা ইলিশ সাগর থেকে নদ-নদীতে ছুটে আসবে। এ সময় নিষেধাজ্ঞা না দিলে ঝাঁকে ঝাঁকে মা ইলিশ ধরা পড়ত।

[৫] তিনি বলেন, ‘ইলিশের প্রজনন মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা থেকেই গত বছরের চেয়ে এবার নিষেধাজ্ঞা ১০ দিন এগিয়ে নিয়ে আসা হয়েছে। ৬ থেকে ২০ অক্টোবর পূর্ণিমা ধরে ৪ থেকে ২৫ অক্টোবর নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।’

[৬] নিষেধাজ্ঞা কার্যকর করতে সব রকম প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানিয়েছে জেলা মৎস্য কার্যালয়। সম্পাদনা: খালিদ আহমেদ

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়