শিরোনাম
◈ নতুন মার্কিন বাণিজ্য নীতি: বাংলাদেশের রপ্তানিতে মারাত্মক হুমকি ◈ গুরুতর আহত মোজতবা খামেনি, গোপনে মস্কোতে অস্ত্রোপচার—আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি ◈ সৌদির সাড়ে ৭০০ মাইলের পাইপলাইন কি হরমুজ প্রণালির বিকল্প হতে পারবে ◈ যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ কীভাবে কোটি মানুষের খাদ্য সংকট ডেকে আনতে পারে: আরটি’র রিপোর্ট ◈ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন বাণিজ্য জোটে বাংলাদেশের নজর ◈ সি‌রিজ জ‌য়ে আন‌ন্দিত ত‌বে শেষ ওভা‌রে ১৪ রান লাগ‌বে ব‌লে ভ‌য়ে ছিলাম: মিরাজ ◈ ক্রেডিট কার্ডের ঋণসীমা বাড়ালো কেন্দ্রীয় ব্যাংক, সর্বোচ্চ মিলবে ৪০ লাখ টাকা ◈ তানজিদের সেঞ্চুরি, তাসকিনের ঝলক—পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় ◈ কেন্দ্রীয় শহিদ মিনারে এলোপাতাড়ি গুলি, একজন আহত ◈ প্রথমবারের মতো ইসরায়েলের বিরুদ্ধে সেজিল ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান

প্রকাশিত : ০৩ অক্টোবর, ২০২১, ০২:১৯ দুপুর
আপডেট : ০৩ অক্টোবর, ২০২১, ০৪:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কাতারে প্রথম নির্বাচনে অংশ নিলেন নারীরা, জয় লাভ করেনি কেউ

লিহান লিমা: [২] কাতারে অনুষ্ঠিত শুরা কাউন্সিলের প্রথম নির্বাচনে দাঁড়ানো ২৬ জন নারী প্রার্থীর মধ্যে একজনও জিততে পারেন নি। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, কাতারের রাজনীতিতে নারীর অংশগ্রহণের ভবিষ্যৎ এবং নারী প্রার্থীদের জন্য এই ফলাফল খুব হতাশাজনক।

[৩] শনিবার শুরা কাউন্সিলের ৪৫ সদস্যের মধ্যে ৩০জন সদস্য নির্বাচন করতে ভোট হয়। ভোটে ৩০টি আসনেই পুরুষরা জয়ী হয়েছেন। কাউন্সিলের বাকি ১৫ সদস্যকে নিজ ক্ষমতাবলে সরাসরি নিয়োগ দেবেন দেশটির আমির।

[৪] দোহার মারখিয়া নার্সিং ম্যানেজার আইশা হাম্মাম বলেন, ‘পুরুষশাসিত সরকার পরিষদ কাতারের লক্ষ্য হতে পারে না। ভবিষ্যতে শক্তিশালী নারী প্রার্থীকে ভোট দিতে কাতারের নারীদের আহ্বান জানান তিনি।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়