শিরোনাম
◈ এবার বিবাহ নিবন্ধন নিয়ে সরকারের বড় যে ঘোষণা ◈ বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে জনসংখ্যাগত পরিবর্তন খতিয়ে দেখতে বিশেষ কমিটি গঠন ভারতের ◈ পদত্যাগ করলেন আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন ◈ ভারতে প্রবেশ না করেই দেশে ফেরা নিয়ে মুখ খুললেন ড. জাহেদ উর রহমান (ভিডিও) ◈ রাজধানীর মহাখালী-তেজগাঁও সড়কে গার্মেন্টস শ্রমিকদের অবরোধ ◈ এক লাখ ইয়াবা উদ্ধার করে গায়েব! ওসির নির্দেশে ছেড়ে দেওয়া হয় বহনকারীকে! ◈ নিউজিল‌্যা‌ন্ডের বিরু‌দ্ধে দু'বার পি‌ছি‌য়ে প‌ড়ে সান্ত্বনার ড্র নি‌য়ে মাঠ ছাড়‌লো ইরান ◈ আ‌র্জেন্টিনা‌কে হতাশায় ফেল‌তে পা‌রে আলজেরিয়ার ৪ তারকা ফুটবলার ◈ আকাশে আগুনের গোলা, উড্ডয়নের পরপরই যুক্তরাষ্ট্রে বি-৫২ বোমারু বিমান যেভাবে বিধ্বস্ত হয়, নিহত ৮ ◈ নিষেধাজ্ঞা উড়িয়ে মদ নিয়ে বিশ্বকাপ স্টেডিয়ামে দর্শক! ‘নিনজা টেকনিকে’ অবাক দুনিয়া

প্রকাশিত : ০৩ অক্টোবর, ২০২১, ১১:৫৩ দুপুর
আপডেট : ০৩ অক্টোবর, ২০২১, ০৩:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যা: দুইজনের ৩ দিনের রিমান্ড মঞ্জুর

মহসীন কবির, আয়াছ রনি: [২] কক্সবাজারে শরণার্থী শিবিরে মোহাম্মদ মুহিবুল্লাহ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গ্রেপ্তারদের মধ্যে দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য ৪ রিমান্ডের আবেদন করেছিল পুলিশ। আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে শনিবার বিকালে জ্যেষ্ঠ বিচারিক হাকিম দেলোয়ার হোসেনের আদালতে এই দুই আসামির রিমান্ড আবেদন কার হয়।

[৩] রোববার (৩ অক্টেবার) বেলা সাড়ে ১১টায় শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন। এ সময় আটক দুই রোহিঙ্গা আদালতে উপস্থিত ছিল।

[৪] কোর্ট পরিদর্শক চন্দন কুমার চক্রবর্তী জানান, শনিবার সন্ধ্যায় আটক রোহিঙ্গা মোহাম্মদ সেলিম ওরফে লম্বা সেলিম ও শওকত উল্লাহকে পুলিশ আদালতে সোপর্দ করে এবং সাতদিনের রিমান্ড আবেদন করেন। এরপর রাতেই তাদের কারাগারে পাঠানো হয়।শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তামান্নাহ ফারাহ দুজনের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

[৫] উখিয়া উপজেলার লম্বাশিয়া ক্যাম্পে ২৯ সেপ্টেম্বর রাতে ‘আরাকান রোহিঙ্গা সোসাইটি পিস ফর হিউম্যান রাইটস’ অফিসে এই সংগঠনের চেয়ারম্যান মুহিবুল্লাহকে (৪৮) গুলি চালিয়ে হত্যা করে একদল অস্ত্রধারী। এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে এ পর্যন্ত চার জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ। এদের মধ্যে তিনজনকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও একজনকে গ্রেপ্তার করেছে উখিয়া থানা পুলিশ।

[৬]  রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহকে হত্যাকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত চারজনকে আটক করেছে পুলিশ। চারজনের মধ্যে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যরা ১ অক্টোবর শুক্রবার দুপুরে মোহাম্মদ সেলিম প্রকাশ লম্বা সেলিম ও ওইদিন দিবাগত মধ্যরাতে রোহিঙ্গা জিয়াউর রহমান (৩০) ও আব্দুস সালাম (৩২) রোহিঙ্গা ক্যাম্প থেকে আটক করে। অপরদিকে ২অক্টোবর শনিবার বিকেলে রোহিঙ্গা শওকত উল্লাহকে আটক করে উখিয়া থানার পুলিশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়