শিরোনাম
◈ সি‌রিজ জ‌য়ে আন‌ন্দিত ত‌বে শেষ ওভা‌রে ১৪ রান লাগ‌বে ব‌লে ভ‌য়ে ছিলাম: মিরাজ ◈ ক্রেডিট কার্ডের ঋণসীমা বাড়ালো কেন্দ্রীয় ব্যাংক, সর্বোচ্চ মিলবে ৪০ লাখ টাকা ◈ তানজিদের সেঞ্চুরি, তাসকিনের ঝলক—পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় ◈ কেন্দ্রীয় শহিদ মিনারে এলোপাতাড়ি গুলি, একজন আহত ◈ প্রথমবারের মতো ইসরায়েলের বিরুদ্ধে সেজিল ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান ◈ ২ হাজার কোটি টাকায় সৌদি আরব থেকে জরুরি ভিত্তিতে বাড়তি জ্বালানি কিনছে সরকার ◈ ভোজ্যতেল সংকটের আশঙ্কা নেই, নজরদারি বাড়াবে সরকার ◈ দেশের ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার ◈ নিউজিল্যান্ডকে হা‌রি‌য়ে ‌টি-‌টো‌য়ে‌ন্টি সিরিজ শুরু দক্ষিণ আফ্রিকার  ◈ এল‌চে‌কে ৪-১ গো‌লে হারা‌লো রিয়াল মা‌দ্রিদ

প্রকাশিত : ০৩ অক্টোবর, ২০২১, ০৭:৩৩ সকাল
আপডেট : ০৩ অক্টোবর, ২০২১, ০৭:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টুইটার অ্যাকাউন্ট ফিরে পেতে আদালতের দ্বারস্থ হলেন ট্রাম্প

আখিরুজ্জামান সোহান:  [২] শনিবার ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি এক খবরে জানায়, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার টুইটার অ্যাকাউন্ট ফিরে পেতে আদালতে গিয়েছেন। পাশাপাশি ক্যাপিটল হিলে দাঙ্গার পর বন্ধ করে দেওয়া তার অনলাইন ভয়েস পুনরুদ্ধারেরও আবেদন করেছেন। শুক্রবার ফ্লোরিডার একটি ফেডারেল আদালতে তিনি এই আবেদন করেন।

[৩] ফ্লোরিডার ফেডারেল আদালতে ট্রাম্প অভিযোগ দায়েরের সময় যুক্তি দিয়েছেন, ওই প্লাটফর্মটি (টুইটার) আমার লাখ লাখ অনুসারীদের কাছে পৌঁছানোর জন্য মেগাফোন হিসেবে কাজ করতো, কিন্তু মার্কিন কংগ্রেসের সদস্যরা সেটি সাসপেন্ড করতে বাধ্য করেছিল।

[৪] ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে হামলার ঘটনায় উসকানির জন্য ট্রাম্পকে দায়ী করা হয়। এর পরেই টুইটারসহ সামাজিক মাধ্যমগুলো তাদের প্লাটফর্ম থেকে ডোনাল্ড ট্রাম্পকে বয়কট করে।

[৫] ট্রাম্প সে সময় টুইটারে বলেন, ‘ভোট চুরি করে জো বাইডেন আমাকে হারিয়ে দিয়েছেন।’ এই বক্তব্যের পর উত্তেজনা ছড়িয়ে পড়ে তার সমর্থকদের মধ্যে।

[৬] পরে টুইটার কর্তৃপক্ষ জানায়, এমন কথা বলে ট্রাম্পের এই উত্তেজনা ছড়ানো তাদের নীতিমালার সঙ্গে সাংঘর্ষিক। ট্রাম্পের এমন বক্তব্যের কারণে ৬ জানুয়ারি ওই দাঙ্গার ঘটনা ঘটেছে এবং টুইটার তার অ্যাকাউন্ড বন্ধ করে দেয়।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়