শিরোনাম
◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল ◈ রাজধানীতে ডিএমপির অশ্বারোহী দলের টহল, কেন্দ্রে কেন্দ্রে উৎসবের আমেজ ◈ গণতন্ত্রের ট্রেন গন্তব্যে পৌঁছাবে: সিইসি নাসির উদ্দিন ◈ গুলশান কেন্দ্রে ভোট দিলেন তারেক রহমান ◈ অনৈতিক পন্থা অবলম্বন করে ক্ষমতায় আসতে চায় একটি দল: সালাহউদ্দিন আহমদ

প্রকাশিত : ০৩ অক্টোবর, ২০২১, ০১:১৮ রাত
আপডেট : ০৩ অক্টোবর, ২০২১, ০১:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্বকৃত নোমান : ভারতবর্ষে জ্ঞান আমদানি হয়েছে বেশি, রপ্তানি হয়েছে কম

স্বকৃত নোমান : ভারতবর্ষে জ্ঞান আমদানি হয়েছে বেশি, ভারতবর্ষের জ্ঞান রপ্তানি হয়েছে কম। কথাটা মনে হলো আইজাক বাসেভিস সিঙ্গারের একটি সাক্ষাৎকার পড়ে। তিনি বলেছেন, ‘আমি যখন ভগবদ গীতা পড়লাম, মনে হলো খুব কাছের জিনিস পড়েছি। মনে হলো আমি যদি আরো আগে পড়তাম, তাহলে কতোই না বিস্মিত হতাম, আরও কতো মুগ্ধতার জন্ম হতো, আর ঠিক এই কথা বুদ্ধের বাণী ও দূরপ্রাচ্যের অন্যান্য লেখাপত্রের ক্ষেত্রে সত্য।’ পৃথিবীর বিস্তর মহান লেখক আছেন যাঁরা ভগবদ গীতা নামের অনন্য গ্রন্থখানি পড়েননি।

অর্থাৎ ভারতবর্ষের এই জ্ঞানবৃক্ষটির ফল যথাযথভাবে রপ্তানি করা যায়নি। এর কারণ ভারতবর্ষের মৌনতা। ঝিনুকের মতো মুক্তো নিয়ে সে মৌন। নিজের গৌরব প্রচার করতে তার অনাগ্রহ। অথচ ভারতবর্ষ মুক্তহস্তে নিয়েছে। জরথ্রæষ্ট, এরিস্টটল, প্লেটো, শেক্সপিয়র, গ্যাটেকে নিয়েছে। বাইবেল আর কোরানকেও নিয়েছে। কিন্তু পাশ্চাত্য নিতে পারেনি উপনিষদকে। নিতে পারেনি কবিরকে, নানককে। আমি নিশ্চিত বাসেভিস সিঙ্গার যদি ভারতের কবির বা বাংলার লালনের পদগুলোর সন্ধান পেতেন, তবে একই কথা বলতেন : ‘আমি যদি আরো আগে পড়তাম, তাহলে কতোই না বিস্মিত হতাম, আরও কতো মুগ্ধতার জন্ম হতো।’ লেখক : কথাসাহিত্যিক

  • সর্বশেষ
  • জনপ্রিয়