শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২১, ০৯:৪৯ রাত
আপডেট : ০২ অক্টোবর, ২০২১, ০৯:৪৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] স্থানীয় সরকার নির্বাচন, বিক্রির প্রথম দিনেই মনোনয়নপত্র সংগ্রহ ২২৩

খালিদ আহমেদ: [২] স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের মাঝে শনিবার থেকে শুরু হয়েছে মনোনয়নের জন্য আবেদনপত্র বিতরণ। এরই মধ্যে উপজেলার ১টি, পৌরসভার ১১টি ও ইউনিয়ন পরিষদের ২১১টি মনোনয়ন ফরম বিক্রি করেছে আওয়ামী লীগ।

[৩] শনিবার (২ অক্টোবর) আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডি রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু হয়।

[৪] আগামী ২ নভেম্বর পৌরসভার নির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। একই সঙ্গে ১১ নভেম্বর অনুষ্ঠিত দ্বিতীয় ধাপের ৮৪৮ ইউপির নির্বাচনের তফসিলও ঘোষণা করে ইসি। এসব নির্বাচনে আগ্রহীদের কাছে আগামী বুধবার পর্যন্ত মনোনয়ন ফরম বিক্রি করবে আওয়ামী লীগ।

[৫] আওয়ামী লীগের দফতর সূত্রে জানানো হয়েছে, মনোনয়ন ফরম বিতরণের পৌরসভায় ১১টি, উপজেলায় একটি ও ইউনিয়ন পরিষদে ২১১টি মনোনয়ন ফরম বিক্রি করেছে আওয়ামী লীগ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়