শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, শুল্ক কমার আশায় সরকার; স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সিপিডির ◈ তিন শ্রেণীর ব্যক্তি ছাড়া কেন্দ্রে কেউ মোবাইল নিয়ে যেতে পারবে না: ইসি ◈ শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না ◈ সেই সাদ্দামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিলেন স্ত্রী স্বর্ণালী! ◈ চট্টগ্রামগামী কার্গো জাহাজ থাইল্যান্ড সাগরে ডুবে গেল, ১৬ জন বাংলাদেশি নাবিককে জীবিত উদ্ধার ◈ নির্বাচন সামনে রেখে যশোর সীমান্তে অবৈধ অস্ত্রের চালান, আতঙ্কে ভোটাররা! ◈ বিএনপির হেভিওয়েট প্রার্থীর প্রচারণায় তামিম ইকবাল (ভিডিও) ◈ জয়ী হলে দলীয় নয়, ঐক্যবদ্ধ সরকার গঠন করবো: ডা. শফিকুর রহমান ◈ মানুষের ভাগ্য বদলাতে বাস্তবসম্মত পরিকল্পনা শুধু বিএনপিরই আছে: তারেক রহমান ◈ সামাজিক বৈষম্য দূর করে ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব: জাতির উদ্দেশে নির্বাচনী ভাষণে নাহিদ ইসলাম

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২১, ০৯:২২ রাত
আপডেট : ০৩ অক্টোবর, ২০২১, ১২:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নওগাঁয় মহাত্মা গান্ধীর ১৫২তম জন্মবার্ষিকী ভাস্কর্য উদ্বোধন

আশরাফ নয়ন: [২] নওগাঁর আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধীজির জন্মবার্ষিকী উপলক্ষ্যে তাঁর একটি ভাস্কর্য উদ্বোধন করা হয়েছে। ভাস্কর্য উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারতীয় সহকারী হাইকমিশনার সঞ্জীব কুমার ভাটি। ভাস্কর্য উদ্বোধন শেষে আত্রাই উপজেলার গান্ধী আশ্রমে বঙ্গীয় রিলিফ কমিটির সভাপতি আমিনুল ইসলাম মোল্লার সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক ফজলে রাব্বী জুয়েলের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

[৩] আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা ওহিদুর রহমান, উপজেলা চেয়ারম্যান এবাদুর রহমান,উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকতেখারুল ইসলাম,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ প্রমুখ। ভারতীয় জাতির পিতা মহাত্মা গান্ধী ও হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নীতি ও আদর্শকে বুকে ধারন, লালন ও পালন করে বঙ্গবন্ধুর স্বপ্নের লাল সবুজের বাংলাদেশ বিনির্মাণের আহ্বান জানান বক্তারা। সম্পাদনা : খালিদ আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়