শিরোনাম
◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২১, ০৭:৫৫ বিকাল
আপডেট : ০২ অক্টোবর, ২০২১, ০৭:৫৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রতিবন্ধী দুই ভাই-বোনকে হুইলচেয়ার দিলেন ইউএনও

আনোয়ার হোসেন: [২] ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার অসহায় শারীরিক প্রতিবন্ধী আপন দুই ভাই-বোন দুলাল হোসেন (২৬) মনোয়ারা বেগম (৩২) কে দুটি হুইলচেয়ার উপহার দিলেন নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ।

[৩] দুই ভাই বোন হলেন উপজেলার লেহেম্বা পদমপুর গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে ও মেয়ে।

[৪] গত শুক্রবার (১অক্টোবর) বিকালে ইউএনও'র প্রতিনিধি সহকারি কমিশনার (ভূমি) ইন্দ্রজিৎ সাহা প্রতিবন্ধী ভাইবোনের বাসায় গিয়ে দুটি হুইল চেয়ার দিয়ে আসেন। এসময় উপস্থিত ছিলেন ভূমি কর্মকর্তা জাহিরুল ইসলাম।

[৫] চলাফেরায় অক্ষম শারীরিক প্রতিবন্ধী দুলাল ও মনোয়ারা দীর্ঘদিন ধরে অসুস্থ। বাবা বেঁচে নেই। বড় ভাইয়ের সংসারে মাকে নিয়ে চরম কষ্টের মধ্যে দিয়ে অতিবাহিত করতে হচ্ছে তাদের। হুইলচেয়ার কেনার আর্থিক সামর্থ্য তাদের ছিলনা।

[৬] গত বৃহস্পতিবার দুলাল ভ্যানযোগে এসে তাদের দুই ভাই বোনের দীর্ঘদিনের সমস্যা পরিবারের অভাব এবং হুইলচেয়ারের বিষয়টি বলেন। তাদের কথা শুনে ইউএনও ওইদিন রাতেই দুটি হুইলচেয়ার কিনে নিয়ে আসেন। পরদিন শুক্রবার বিকালে তাদের বাড়িতে পৌঁছে দেন।

[৭] হুইলচেয়ার পেয়ে দুলাল, তার মা এবং তার বড় ভাই ইউএনও'র প্রতি কৃতজ্ঞতা প্রকাশসহ তার জন্য দোয়া করেন।

[৮] এব্যাপারে সহকারি কমিশনার (ভূমি) ইন্দ্রজিৎ সাহা বলেন, শারীরিক প্রতিবন্ধী দুলাল ইউএনও স্যারের সাথে সরাসরি তাদের সমস্যার কথা জানান। দুলালের কথা শুনে ওইদিনে দুই ভাই বোনের জন্য ইউএনও স্যার দুটি হুইলচেয়ার কেনেন।
আমি সেই হুইলচেয়ার দুটি দিতে এসে নিজেকে খুব ভাগ্যবান মনে করছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়