শিরোনাম
◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে? ◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস ◈ এসএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি, কর্মকর্তাদেরও চাকরি হারানোর ঝুঁকি ◈ চলতি অর্থ বছরের ৩১৮.৬৩৯ কি.মি. খাল পুনঃখননের পরিকল্পনা রয়েছে : পানি সম্পদ মন্ত্রী  ◈ চাহিদার চাপে তেলশূন্য পাম্প—নিয়ন্ত্রণে ঢাকায় চালু হচ্ছে পরীক্ষামূলক ‘ফুয়েল পাস’ ◈ প্রবাসী আয়ে নতুন ইতিহাস, এক মাসেই সর্বোচ্চ প্রবাহ

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২১, ০৫:৫৯ বিকাল
আপডেট : ০২ অক্টোবর, ২০২১, ০৫:৫৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]বাইডেনকে প্রতিশ্রুতি রক্ষা করতে বললেন খাসোগজির প্রেমিকা

লিহান লিমা:[২] তুরষ্কের সৌদি দূতাবাসে খুন হওয়া সৌদি নাগরিক ও ওয়াশিংটন পোস্টের সাংবাদিক জামাল খাসোগজির হত্যাকাণ্ডের বিচারে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে প্রতিশ্রুতি পূরণ করার আহ্বান জানিয়েছেন তার প্রেমিকা হেতিজে চেঙ্গিজ। আনাদুলু এজেন্সি

[৩]খাসোগজি হত্যাকাণ্ডের তৃতীয় বার্ষিকিতে তিনি বলেন, ‘সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি সরকারকে সমর্থন করে গিয়েছেন এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে অভিযুক্ত করতে অস্বীকার করেছিলেন। কিন্তু বাইডেন তখন বলেছেন, ‘খাসোগজি ও তার কাছে মানুষরা ন্যায়বিচার পাওয়ার অধিকার রাখেন। জামালের মৃত্যু বৃথা যাবে না।’ হেতিজে বলেন, ‘বাইডেন, আপনি কখন আপনার প্রতিশ্রুতি পূরণ করবেন? কখন আপনার বাক্যকে কার্যে রুপান্তরিত করবেন?’

[৪] তদন্তে খাসোগজি হত্যায় সৌদি যুবরাজের সম্পৃক্ততা উঠে আসলেও সৌদিআরব তা প্রত্যাখ্যান করে আসছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়