শিরোনাম
◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২১, ০৫:৫৯ বিকাল
আপডেট : ০২ অক্টোবর, ২০২১, ০৫:৫৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সৌদি প্রবাসীদের জন্য নতুন নির্দেশনা, কার্যকর ১০ অক্টোবর

মিনহাজুল আবেদীন: [২] করোনা টিকার সম্পূর্ণ ডোজ নেয়া ব্যক্তিরাই কেবল সৌদি আরবের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে প্রবেশ করতে পারবেন। শনিবার (০২ অক্টোবর) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। নতুন এই নিয়ম কার্যকর হচ্ছে আগামী ১০ অক্টোবর সকাল ৬টা থেকে। ডিবিসি টিভি

[৩] বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনার এক ডোজ টিকা নেয়া, টিকা না নেয়া ব্যক্তিরা সৌদির বিভিন্ন প্রতিষ্ঠানে প্রবেশ করতে পারবেন না। এসবের মধ্যে রয়েছে সব ধরনের আর্থিক, ব্যবসায়িক, সাংস্কৃতিক, বিনোদনমূলক ও খেলাখুলার প্রতিষ্ঠান। এ ছাড়া বিমানে আরোহণ, গণপরিবহনে চলাচল এবং সাংস্কৃতিক, বিনোদনমূলক, সামাজিক ও শিক্ষামূলক অনুষ্ঠানে অংশ নিতে পারবেন না উল্লেখিত ব্যক্তিরা। ২৪ নিউজ

[৪] এদিকে নতুন এই নির্দেশনার বিষয়ে অবহিত না থাকায় বিমানবন্দর থেকেই অনেক প্রবাসীকে ফেরত পঠিয়ে দিচ্ছে সৌদি কর্তৃপক্ষ। সম্প্রতি কোয়ারেন্টাইন নীতিমালায় পরিবর্তন আনে দেশটির সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ। তাতে এক ডোজ টিকা নেয়া ব্যক্তিদের নিজ খরচে ৫ দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকার বাধ্যবাধকতা জানানো হয়। আমাদের সময়

[৫] তবে সৌদিতে এক ডোজ নেয়ার পর অপর জোড নিজ দেশ থেকে নেয়া ব্যক্তিদের বিষয়ে স্পষ্ট কোনো বক্তব্য নেই নতুন নির্দেশনায়। ফলে এক ডোজ টিকা নেয়া প্রবাসীরা বিপাকে পড়তে যাচ্ছেন। শিগগিরই এর কোনো সুরাহা হচ্ছে না বলেই ধারণা করা হচ্ছে। বাংলা ট্রিবিউন

  • সর্বশেষ
  • জনপ্রিয়