শিরোনাম
◈ সদরঘাটে লঞ্চের ধাক্কায় বুড়িগঙ্গায় ট্রলারডুবি, ৮ জন উদ্ধার; নিখোঁজ ২ ◈ সিঙ্গাপুর শীর্ষে, সম্ভাবনার বন্দর চট্টগ্রাম কেন বিশ্বসেরার তালিকায় নেই? উঠে এলো নানা কারণ ◈ কুয়েতে বাসস্থান হারিয়ে খোলা আকাশের নিচে বাংলাদেশি শ্রমিকরা, ৫০ ডিগ্রি তাপদাহে চরম দুর্ভোগ ◈ ফিফাকে টাকা পরিশোধের পরও ১৪০ কোটি টাকার অনিয়ম: সাবেক সরকারের বিরুদ্ধে তথ্যমন্ত্রীর অভিযোগ ◈ বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বড় সুখবর! ◈ বিশ্লেষণে নতুন সতর্কবার্তা: চীনের ৫০০ স্টেলথ যুদ্ধবিমানের বিপরীতে ভারতের হাতে নেই একটিও ◈ ভারত-বাংলাদেশ সীমান্তে প্রযুক্তিনির্ভর স্মার্ট নিরাপত্তা জোরদার, সীমানা অতিক্রম করলেই বাজবে অ্যালার্ম ◈ চট্টগ্রামে বন্যার পানিতে নতুন আতংক সাপ, কামড়ের শিকার ১১৮ জন! ◈ স্কুলে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করতে যাচ্ছে যে দেশের সরকার ◈ এবার জুলাইয়ের ভুয়া মামলা ঘটনায় ফাঁসছেন বাদীরা!

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২১, ০১:২৯ দুপুর
আপডেট : ০২ অক্টোবর, ২০২১, ০১:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আজিজ বোর্ডিংয়ের সেই ভবঘুরে ছেলেটি আজকের ‘গুরু’

জেরিন আহমেদ: গানের জন্য বাবার সঙ্গে অভিমান করে ঘর ছেড়েছিলেন তিনি। ঠাঁই হয়েছিল চট্টগ্রামের আজিজ বোর্ডিংয়ে। সেখানে নিজের স্বপ্নকে লালন করেছেন। একসময় সাফল্য এসে ধরা দিয়েছে তার কণ্ঠে। ১৯৬৪ সালের ২ অক্টোবর নওগাঁয় জন্মগ্রহণ করেন জেমস। তার বেড়ে ওঠা চট্টগ্রামে।

জেমসের জীবন বেশ বাঁক বদলের, অনেক গল্পের। তার বাবা ছিলেন একজন সরকারি কর্মচারী, যিনি পরে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। পরিবারের অমতেই সংগীতচর্চা শুরু করেন জেমস।

১৯৮০ সালে প্রতিষ্ঠা করেন ‘ফিলিংস’ নামক একটি ব্যান্ড। জেমস নিজেই ব্যান্ডের প্রধান গিটারিস্ট ও ভোকালিস্ট ছিলেন। ১৯৮৭ সালে তার প্রথম অ্যালবাম ‘স্টেশন রোড’ প্রকাশ পায়। যদিও অ্যালবামটি সে সময়ের শ্রোতাদের গান শোনার রুচির সঙ্গে একটু ভিন্ন মেজাজের হওয়ায় জনপ্রিয়তা পায়নি। পরে ১৯৮৮ সালে ‘অনন্যা’ নামের অ্যালবাম রিলিজ করে সুপারহিট হয়ে যান জেমস।
এরপর ১৯৯০ সালে ‘জেল থেকে বলছি’, ১৯৯৬ ‘নগর বাউল’, ১৯৯৮ সালে ‘লেইস ফিতা লেইস’, ১৯৯৯ সালে ‘কালেকশন অফ ফিলিংস’ অ্যালবামগুলো ফিলিংস ব্যান্ড থেকে বের হয়।

১৯৯৬ সালে ফিলিংস ব্যান্ড থেকে ‘নগরবাউল’ প্রকাশের পর সেটি ব্যাপক সফলতা পেয়েছিল। সেই সুবাদে ব্যান্ডের নাম ফিলিংস থেকে নগরবাউল রাখেন জেমস। আর এই নামে ব্যান্ড থেকে প্রকাশিত একমাত্র অ্যালবাম ‘দুষ্টু ছেলের দল’।

ব্যান্ড তারকা হলেও জেমস মূলত একক শিল্পী হিসেবে অধিক জনপ্রিয় ও সফল। যার সুবাদে তিনি গান করেছেন বিশ্বের অন্যতম সিনে ইন্ডাস্ট্রি বলিউডেও। মুম্বাইয়ের এই সিনে জগতে জেমস চারটি সিনেমায় গান করেছেন। আর পেয়েছেন সাফল্য।

২০০৬ সালে ‘গ্যাংস্টার’ সিনেমায় ‘ভিগি ভিগি’ এবং ‘ও লামহে’ সিনেমায় ‘চাল চালে’ গান দুটি ব্যাপক জনপ্রিয় হয়েছিল। এর মধ্যে ‘ভিগি ভিগি’ গানটি ভারত এবং বাংলাদেশ দুই দেশেই ঝড়ের বেগে ছড়িয়ে পড়েছিল।

এছাড়া ২০০৭ সালের আলোচিত সিনেমা ‘লাইফ ইন অ্যা মেট্রো’ সিনেমায় তিনি ‘রিশতে, আলভিদা’ গান করেছেন। সেটিও ছিল সফল। তারপর ২০১৩ সালে আবারও বলিউডে গান করেন জেমস। ‘ওয়ার্নিং থ্রিডি’ সিনেমায় তার সেই গানের নাম ‘বেবাসি’।
বলিউডে জেমসের পদচারণা সাফল্যমণ্ডিত। তাই বলে তিনি সেখানে স্থায়ী হয়ে যাননি। বরং নিজ দেশেই থেকে গেছেন এই তারকা। গান করেছেন দেশের শ্রোতাদের জন্যই। সম্পাদনা : খালিদ আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়