শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যের সংঘাতে বহু চ্যালেঞ্জে বাংলাদেশের অর্থনীতি ◈ ঈদযাত্রায় নতুন লঞ্চ সার্ভিস চালু হবে কবে, জানালো সরকার ◈ বিদেশে বিনিয়োগ বাড়াচ্ছে বাংলাদেশি কোম্পানি, দেশে বাড়তে পারে বেকারত্ব ◈ শুল্ক বৈষম্যে বেনাপোল ছেড়ে ভোমরা বন্দরে ঝুঁকছেন ব্যবসায়ীরা ◈ মার্চের ১১ দিনেই রেমিট্যান্স এলো ১৯২ কোটি ডলার ◈ নাহিদের আসনের ভোটের ফল চ্যালেঞ্জ করলেন বিএনপির কাইয়ুম ◈ ডিসেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হবে রূপপুরের ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ ◈ মুক্তিযোদ্ধাদের দেখানো পথেই হাঁটছে সেনাবাহিনী: সেনাপ্রধান ◈ ২ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দফতর বণ্টন, গেজেট প্রকাশ ◈ ভারতের পতাকা অবমাননা করায় ‌ক্রিকেটার হার্দিক পা‌ন্ডিয়ার বিরুদ্ধে মামলা! 

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২১, ০৮:৩০ সকাল
আপডেট : ০২ অক্টোবর, ২০২১, ০৮:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ২৩৪ বছরের ইতিহাসে এমসিসির প্রথম নারী প্রেসিডেন্ট কনর

স্পোর্টস ডেস্ক : [২] ক্লয়ার কনর অধিনায়ক থাকাকালীন প্রথম অ্যাশেজ জিতেছিল ইংল্যান্ড নারী ক্রিকেট দল। এবার এমসিসি’র ইতিহাসে প্রথম নারী হিসেবে প্রেসিডেন্ট পদের দায়িত্ব নিলেন তিনি।

[৩] ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা মেরিলিবোন ক্রিকেট ক্লাবের ২৩৪ বছরের ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট হলেন কনর। ১ অক্টোবর লর্ডসের অফিসের দায়িত্ব নেন ৪৫ বছর বয়সী সাবেক এই ইংলিশ অলরাউন্ডার। কনর ইসিবির নারী ক্রিকেট দলের ডিরেক্টর হিসেবেও দায়িত্বে আছেন।

[৪] গত বছর ক্লাবের বার্ষিক সাধারণ সভায় (এজিএম) প্রেসিডেন্ট পদের জন্য মনোনীত হন কনর। কিন্তু কভিড-১৯ মহামারির কারণে যোগ দিতে পারেননি তিনি। যার ফলে, তখনকার প্রেসিডেন্ট সাঙ্গাকারার মেয়াদ আরও এক বছর বাড়ানো হয়। - জি নিউজ, সম্পাদনা: বাদল

  • সর্বশেষ
  • জনপ্রিয়