শিরোনাম
◈ ‘খেলার মাঠে রাজনীতি নয়’: বাংলাদেশের পক্ষে সংহতি জানিয়ে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করেছি : পাকিস্তানের প্রধানমন্ত্রী ◈ নাইজেরিয়ায় বন্দুকধারীদের তাণ্ডব: এক গ্রামেই ১৬২ জনকে হত্যা, পুড়িয়ে দেওয়া হলো রাজপ্রাসাদ ◈ জরিপ: আওয়ামী লীগের ৪৮ শতাংশ ভোটার এবার বিএনপির পক্ষে, ৯০ শতাংশের ভোট দেওয়ার আগ্রহ ◈ কেন দেশে ফিরছেন না আ.লীগ নেতারা জানালেন সাদ্দাম ◈ বিদ্রোহীতে ক্লান্ত ধানের শীষ প্রার্থীরা, আলোচনায় বসতে পারেন তারেক ◈ ‌ক্রিকেটার জাহানারার আনা যৌন হয়রানির অভিযোগের প্রমাণ পেয়েছে স্বাধীন তদন্ত কমিটি ◈ মিরসরাই বেপজা অর্থনৈতিক অঞ্চলে কোরিয়া–চীনের ১,২০০ কোটি টাকার নতুন বিনিয়োগ, কর্মসংস্থান সাড়ে ১২ হাজার ◈ মাত্র ২১ দিনের মধ্যে প্রচারণা আমার রাজনৈতিক জীবনে প্রথম অভিজ্ঞতা: মির্জা আব্বাস ◈ যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি: রফতানি বাজার হারানোর ঝুঁকিতে বাংলাদেশের পোশাক খাত ◈ জামায়াতের ৪১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২১, ০৩:৫৮ রাত
আপডেট : ০২ অক্টোবর, ২০২১, ০৩:৫৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফারুক ওয়াসিফ: খালি খেলেই হবে না, হজম করতে পারতে হবে

ফারুক ওয়াসিফ: মুফতি ইব্রাহীম একজন ডন কিহোতে, টিনের সেপাইমার্কা জোকার। তাকেও ভয় পেতে হলো সরকারের? নাকি সরকারকে সমর্থনের যুক্তি খুঁজে না-পাওয়াদের যুক্তি দেয়া হলো যে, আমরা ‘মৌলবাদ’ বিরোধী? মনে হচ্ছে, দেশে-বিদেশে সমর্থন কুড়াতে আগামী নির্বাচনে জঙ্গি কার্ড খেলা হবে। তার জন্য জঙ্গি হামলারও কি দরকার হতে পারে? ওদিকে রোহিঙ্গাদের ভবিষ্যত জাতির পিতা মহিবুল্লাহ খুন হলেন। কে এর দ্বারা লাভবান হবে তা স্পষ্ট না। তবে এর যে সুদুরপ্রসারী প্রভাব থাকবে তা অস্বীকার করা বাতুলতা।

ইলিয়াসের খোয়াবনামার তমিজের বাপের আক্ষেপ কানে বাজে। তমিজের বাপ শরাফত মলের নাতির জেয়াফতে মাংস দিয়ে ডাবল খানা খেয়ে ফেলেছিলো। খেয়ে দেয়ে ফিরতে না ফিরতে প্রকৃতি কষে ডাক দিলে তাকে বাঁশঝাড়েই বসে পড়তে হয়। এতো তাড়াতাড়ি দামি দামি খানা বিসর্জন দিতে হচ্ছে ভেবে তার খুব দুঃখ হয়। সে আহাজারি করে, ‘আহারে, এতো ভালো ভালো খানা বেশিক্ষণ প্যাটত রাখপার পাননু না’। খালি খেলেই হবে না, হজম করতে পারতে হবে। ফেসবুক থেকে

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়