শিরোনাম
◈ চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছরের জন্য ডিপি ওয়ার্ল্ডের হাতে, সই হলো কনসেশন চুক্তি ◈ মৌলভীবাজারে ওয়াজ মাহফিলে ৪ কমলা ৫০ হাজার টাকা, আধা কেজি খেজুর ১৫ হাজারে বিক্রি ◈ কুমিল্লায় স্কুলছাত্রী জান্নাতের মরদেহ উদ্ধার, পাশে পড়ে ছিল সিএনজি; মিলেছে ধস্তাধস্তির চিহ্ন ◈ নাটোরে জার্মান পর্যটকের ব্যাগ নিয়ে উধাও সেই যুবককে দেখা গেল সিসিটিভি ফুটেজে (ভিডিও) ◈ জাতীয় ক্রীড়া প‌রিষ‌দের ক্রীড়া পরিচালকের বিরুদ্ধে সংগঠককে পেটানোর অভিযোগ, থানায় মামলা ◈ বাংলাদেশ-নেপালের মতো ভারতে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি ◈ বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২২ জন শিক্ষক, গবেষণায় দেশসেরা বিশ্ববিদ্যালয় ◈ ঢাকায় অটোরিকশা-ই-বাইক চলাচলে নতুন নিয়ম, ৮ জোনে আলাদা রং ও নির্দিষ্ট সংখ্যা ◈ কিডনি-লিভার ট্রান্সপ্ল্যান্টে নতুন সুযোগ, নিকটাত্মীয়ের বাইরে ‘ইমোশনাল ডোনার’ নিয়ে অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন আইনে যা আছে ◈ ১০২ ডিগ্রি জ্বরের স্ত্রীর কাছে পরোটা-মাংসের আবদার, সমালোচনার মুখে যা বললেন মুকিত জাকারিয়া

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২১, ০৩:০৬ রাত
আপডেট : ০২ অক্টোবর, ২০২১, ০৩:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেখ আদনান ফাহাদ: শিক্ষক হয়ে গেলে শিক্ষার্থী-চেতনা ভুলে যাওয়া চলবে না

শেখ আদনান ফাহাদ: ছাত্রজীবনে এক হাউজ টিউটর আমার সঙ্গে বিনাকারণে খারাপ আচরণ করেছিলো। তিনি হলের ছাত্রদের অপমান করতেন। জানালা দিয়ে রুমে উঁকি মারতেন, চেহারা নিয়ে বাজে মন্তব্য করতেন, বর্ণবাদী ছিলেন। এক বড় ভাইকে চার তলা থেকে ফেলে দেয়ার হুমকি দিয়েছিলেন। আমার সঙ্গে অন্যায়ভাবে অপমানজনক আচরণ করলে আমি সেই রাতেই তীব্র আন্দোলন শুরু করি। আমার সঙ্গে যোগ দেয় শত শত শিক্ষার্থী। আমরা সেই শিক্ষককে হলে অবাঞ্চিত ঘোষণা করি। যতোদিন হলে ছিলাম, তিনি আর জয়েন করতে পারেননি। শিক্ষার্থীদেরকে সম্মান করা শিখতে হবে। শিক্ষক হয়ে গেলে শিক্ষার্থী-চেতনা ভুলে যাওয়া চলবে না।

শিক্ষক হলে ধৈর্য শক্তির অধিকারী হতে হবে। চুল কেটে দিয়ে শিক্ষক হওয়া যায় না। অনেক শিক্ষকদের চুল ছোট করে কেটে চাকরিতে জয়েন করার নিয়ম কিন্তু দেশের কোনো এক বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি চালু করেছিলেন। চুল ছোট, সাদা শার্ট, কালো প্যান্ট, কালো জুতা পরিধান করে আসতে বাধ্য করতেন সেই ভিসি। ভিসি বদল হয়েছে, নিয়ম বদলেছে কি না জানি না। দেশের একটা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের ড্রেস কোড আছে। শিক্ষার্থীদের অনেক আচরণ আমারও ভালো লাগে না। আমি মাঝে মাঝে খুব ক্ষেপেও যাই। তবে তখনই ক্ষুব্ধ হই যখন সীমা ছাড়িয়ে যায়। তবে বেশিরভাগ ক্ষেত্রে সহ্য করে থাকি। শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা ও অনুধাবনের মধ্য দিয়ে চলে। তবে শিক্ষকের দায়িত্ব অনেক অনেক অনেক বেশি। এই জন্যই তিনি শিক্ষক। নিজেকে পারফেক্ট মনে করা মানুষগুলোই বেশি ঝামেলা করে। ফেসবুক থেকে

  • সর্বশেষ