শিরোনাম
◈ যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের নিয়মে বড় পরিবর্তন, আইএলআর পেতে ১০-১৫ বছর অপেক্ষা করতে হবে বাংলাদেশিদের? ◈ গঙ্গার পানি চুক্তি নবায়নে আশাবাদী বাংলাদেশ, সৌদি আরবের জবাবের অপেক্ষায় সরকার ◈ আগারগাঁওয়ে রাতের আঁধারে মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ ◈ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের জন্য নতুন নির্দেশনা, যেসব কাজ করলে হতে পারে জরিমানা বা শাস্তি ◈ যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন মঙ্গলবার, কী হবে ট্রাম্পের ভাগ্য? ◈ আফগা‌নিস্তান প্রিমিয়ার লিগের ড্রাফটে বাংলাদেশের সা‌কিব-মুশ‌ফিকসহ ১০ ক্রিকেটার ◈ এক লাফে ২২৩ টাকা বাড়ল এলপিজির দাম ◈ শুল্কের চ্যালেঞ্জের মধ্যেও যুক্তরাষ্ট্রে বাড়ছে বাংলাদেশের রপ্তানি, আয় বেড়েছে ১১.৫১ শতাংশ ◈ ‘আসামে এলে ধাক্কা দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেব’, রাহুলকে হিমন্ত ◈ বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ ব্যবসায় নামতে চায় টিসিবি

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২১, ০৮:৪৯ রাত
আপডেট : ০১ অক্টোবর, ২০২১, ০৮:৪৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষ্মীপুরে গীতিনাট্য পরিবেশন

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জম্ম বার্ষিকী উপলক্ষে গীতিনাট্য (বাঙ্গালির মহা নির্মাণ) পরিবেশন, আলোচনা সভা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (০১অক্টোবর) সন্ধ্যায় লক্ষ্মীপুর টাউন হলে স্থানীয় শিল্পীদের গান-নাচ ও নাটকের মাধ্যমে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে এ গীতিনাট্য পরিবেশন করা হয়। শত শত শিক্ষার্থী গভীর মনযোগে উপভোগ করেন গীতিনাট্যটি।

শিক্ষা ও গবেষনামূলক সংগঠন ‘আমরা ক’জন মুজিব সেনা’র উদ্যোগে এ অনুষ্ঠানে কবি মুজতবা আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ^বিদ্যালয়ের উপ-উপচার্য (শিক্ষা) ড. এ এস এম মাকছুদ কামাল। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি এ এফ জসীম উদ্দিন আহমদ। এসময় অন্যান্যের মধ্যে আরো অতিথি ছিলেন ঢাকা বিশ^বিদ্যালয়ের নৃ-বিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. হাছান শাফী, প্রফেসর মাইন উদ্দিন পাঠান, বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের সাধারণ সম্পাদক ও বাংলা একাডেমীর উপ-পরিচালক ড. শাহাদাৎ হোসেন নিপু, সাঈদ আহমেদ বাবু, সৈয়দ আবু তোহা।

সভায় প্রধান অতিথি তার বক্তব্যে শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে উন্নত বাংলাদেশ গঠন ও বিশ^ নেতার মর্যাদার আসন অর্জনের বিষয়ে আলোকপাত করেন। বঙ্গবন্ধু ও শেখ হাসিনার আদর্শ লালন ও তাদের শিক্ষায় নিজেদের গড়ে তোলার স্বপ্ন নিয়ে জাগ্রত হতে শিক্ষার্থী ও তরুন প্রজম্মের প্রতি আহবান জানান প্রধান অতিথি।
পরে বঙ্গবন্ধু ও শেখ হাসিনাকে নিয়ে বিভিন্ন ইভেন্টে প্রতিযোগীতায় অংশ গ্রহণকারী বিজয়ী ২৫ জনকে সনদসহ পুরুস্কৃত করা হয়।

  • সর্বশেষ