শিরোনাম
◈ পাহাড়ি আম-আনারসসহ কৃষিপণ্য রপ্তানিতে বড় সম্ভাবনা, চাঁদাবাজি বন্ধে গুরুত্ব সরকারের ◈ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ◈ ২০২৭ সালের পবিত্র রমজান রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত ◈ দিল্লি পুলিশের হেফাজত থেকে মুক্ত কেজরিওয়াল-মমতা, আটককে ‘অপহরণ’ বললেন তৃণমূল নেত্রী ◈ সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা, আহত বহু যাত্রী; বাতিল বহু ফ্লাইট ◈ আবুধাবি টেস্ট, বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে লড়‌ছে আফগা‌নিস্তান, এখ‌নো ১৩৫ রানে পিছিয়ে ◈ যুক্তরাষ্ট্রে পেনসিলভানিয়ায় বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি, শিশুসহ নিহত ৯ ◈ ফেসবুকে পরিচয় কে এই রাজু, ১৭ দিনের সম্পর্কের পর কক্সবাজার থেকে ফেরার পথে কী ঘটেছিল স্কুলছাত্রীর সঙ্গে ◈ চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তি: বাংলাদেশের লাভ কতটা, ঝুঁকি কোথায়? ◈ কোনো দেশের মুখাপেক্ষী নয়, সমমর্যাদার অংশীদার হতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২১, ০৫:২৪ বিকাল
আপডেট : ০১ অক্টোবর, ২০২১, ০৫:২৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ছেলের বউ হিসেবে জর্জিনাকে দেখতে চান না রোনালদোর মা

স্পোর্টস ডেস্ক: [২] দীর্ঘদিন ধরে বান্ধবী জর্জিনা রদ্রিগেজের সঙ্গে আছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। বলতে গেলে, বেশ সুখেই আছেন পর্তুগিজ তারকা। কিন্তু ছেলের বউ হিসেবে জর্জিনাকে দেখতে চান না রোনালদোর মা ডোলোরেস আভেইরো।

[৩] সিআর সেভেনের মা মনে করেন, টাকা-পয়সা হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যেই তার ছেলের সঙ্গে সম্পর্ক করছেন আর্জেন্টিনায় জন্ম নেওয়া মডেল জর্জিনা। তবে রোনালদো মনে করেন, জর্জিনার সঙ্গেই সুখে থাকতে পারবেন তিনি। বর্তমানে উভয়ে এক সঙ্গে পারিবারিক জীবন কাটাচ্ছেন ম্যানচেস্টারে। সেখানে তাদের সঙ্গে রয়েছে চার সন্তান ক্রিশ্চিয়ানো জুনিয়র, ইভা, মাতেও ও অ্যালেনা। রোনালদো-জর্জিনা এখনো বিয়ে না করলেও তাদের সংসারে এক কন্যা সন্তান রয়েছে।

[৪] ছেলের বান্ধবীর প্রতি ডোলোরেস আভেইরোর এমন অনুভব প্রকাশ পেয়েছে যখন জর্জিনা অধীর আগ্রহে অপেক্ষায় আছেন রোনালদোর বিয়ের প্রস্তাব পাওয়ার। কিন্তু ২৭ বছর বয়সী এই মডেলের সঙ্গে ম্যানচেস্টার ইউনাইটেড ফরোয়ার্ডের বিয়ের ব্যাপারে রাজি নন তার পরিবার। কেবল আভেইরো নন, রোনালদোর পুরো পরিবারের কেউ জর্জিনাকে বউ হিসেবে দেখতে চান না। এমনটাই জানিয়েছে মার্কা-সহ বেশ কয়েকটি ক্রীড়া মাধ্যম।

[৫] রোনালদোর বেশ কাছের সূত্রের বরাতে তারা জানিয়েছে, আভেইরো মনে করেন, ছেলের অর্থের সুবিধা পাওয়ার জন্য জর্জিনা তার ছেলেকে বিয়ে করতে চায়। দম্পতি হিসেবে রোনালদো-জর্জিনাকে দেখতে চান না তিনি। এমনকি আভেইরোর অন্য সন্তানও তাই মনে করেন। মার্কা, দেশ রূপান্তর

  • সর্বশেষ