শিরোনাম
◈ সংসদে ১২টি বিল পাস ◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার ◈ গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত ফের দিলেন ট্রাম্প, ন্যাটোকে হুঁশিয়ারি

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২১, ০১:২১ দুপুর
আপডেট : ০১ অক্টোবর, ২০২১, ০১:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুইসাইড নোট লিখে অভিনেত্রীর আত্মহত্যা

বিনোদন ডেস্ক: করোনার কারণে বিশ্বব্যাপী সিনেমা ব্যবসায় ধ্বস নেমেছে। বহু শিল্পী-কলাকুশলী হারিয়েছেন জীবিকা। আবার প্রতিটি ইন্ডাস্ট্রির ভেতরেও রয়েছে নানা রকম রাজনীতি, ষড়যন্ত্র। এসবে হতাশ হয়ে আত্মহত্যার পথ বেছে নিলেন কন্নড় অভিনেত্রী সৌজন্য।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বেঙ্গালুরুর শহরতলির একটি অ্যাপার্টমেন্টে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন তিনি। তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক তদন্ত শেষে পুলিশ জানিয়েছে, সৌজন্য আত্মহত্যা করেছেন। জি নিউজ

সৌজন্যর বয়স হয়েছিল ২৫ বছর। আত্মহত্যার আগে তিনি ৪ পাতার সুইসাইড নোট লিখে গেছেন। এই সিদ্ধান্তের জন্য তিনি কাউকে দোষারোপ করেননি। বরং নিজেকেই আত্মহত্যার জন্য দায়ী করেছেন অভিনেত্রী। সেই সঙ্গে নিজের মায়ের কাছে ক্ষমাও চেয়েছেন তিনি।

সৌজন্য তার সুইসাইড নোটে জানান, সিনেমা ইন্ডাস্ট্রির বর্তমান পরিস্থিতির কারণে তিনি গত কয়েকমাস ধরে সমস্যায় ছিলেন। এই পরিস্থিতিতে তার আত্মহত্যা ছাড়া আর অন্য কোনও উপায় ছিল না। তবে যারা তার পাশে ছিলেন, তাদের ধন্যবাদ জানিয়েছেন অভিনেত্রী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়