শিরোনাম
◈ তেলের দাম ১৫০ ডলারে গেলে বৈশ্বিক মন্দা আসতে পারে: আর্থিক জায়ান্ট ব্ল্যাকরকের প্রধান ◈ ৪০ যাত্রী নিয়ে পদ্মায় বাস ডুবি: ১১ জন জীবিত উদ্ধার, নিখোঁজদের স্বজনদের আহাজারি ◈ ২ মিনিটের বক্তব্যে মন্ত্রীকে ৬৪ বার ‘স্যার’ সম্বোধন ডিসির, ভিডিও ভাইরাল ◈ ওয়া‌শিংটন‌কে কিম জং এর হু‌শিয়া‌রি, বুঝ‌তে পার‌ছেন পরমাণু অস্ত্র কেন প্রয়োজন? ইরান‌কে দেখ‌ছেন তো ◈ নবীন ফ্যাশনের ঘটনার নেপথ্যের কারণ জানালেন দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক (ভিডিও) ◈ চতুর্মুখী চাপে ট্রাম্প, যুদ্ধ বন্ধের উপায় খুঁজছেন ◈ পরকীয়ার গুঞ্জন, সংসার ভাঙল অভিনেত্রী মৌসুমী হামিদের ◈ বি‌শেষ নাম নি‌য়ে পা‌কিস্তান সুপার লি‌গে খেল‌বেন মুস্তাফিজ ও ইমন ◈ বিশ্ববাজারে আবারও বেড়েছে স্বর্ণের মূল্য! ◈ ‘নবীন ফ্যাশন’ বন্ধে ওসিকে তলব, ২৪ ঘণ্টার মধ্যে খোলার নির্দেশ

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২১, ১১:৩৭ দুপুর
আপডেট : ০১ অক্টোবর, ২০২১, ১১:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মমেক হাসপাতালে করোনায় ৪ জনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট: ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে আক্রান্ত হয়ে একজন এবং উপসর্গ নিয়ে আরও তিন জন মারা গেছেন। বাংলানিউজ২৪

শুক্রবার ( ১ অক্টোবর) সকালে মমেক হাসপাতালের করোনা ওয়ার্ডের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন এ তথ‍্য নিশ্চিত করে তিনি জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ১৫ জন ভর্তিসহ হাসপাতালের করোনা ওয়ার্ডে ১১৭ জন রোগী ভর্তি আছেন।

করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ময়মনসিংহ গফরগাঁও উপজেলার জুলেখা (৪০)। এছাড়াও উপসর্গে নিয়ে মৃত্যুবরণ করেছেন ময়মনসিংহ সদরের খোদেনেওয়াজ (৬০), গৌরীপুর উপজেলার রাশিদা খাতুন (৬৫) ও জামালপুর সদরের আলমগীর (৫০)।

এ নিয়ে সেপ্টেম্বর মাসে মমেক হাসপাতালে করোনা ও উপসর্গে ১২৯ জনের মৃত্যু হলো। আর জুলাই ও আগস্ট মাসে মমেক হাসপাতালে করোনা ও উপসর্গে ৯০১ জনের মৃত্যু হয়েছিল।

এদিকে বর্তমানে আইসিউতে সাত জন চিকিৎসাধীন আছেন। এছাড়াও সুস্থ হয়ে ১১ জন হাসপাতাল ছেড়ে গেছেন।

ময়মনসিংহের সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ২৭৫ টি নমুনা পরীক্ষায় ৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এতে শনাক্তের হার ২ দশমিক ১৮ শতাংশ। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ২১ হাজার ৯৭০ জন এবং সুস্থ হয়েছেন ২১ হাজার ২৪ জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়