শিরোনাম
◈ আ‌র্সেনাল‌কে হা‌রি‌য়ে চার বছর পর ইএফএল কাপ জিতল ম‌্যান‌চেস্টার সি‌টি ◈ ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে জোরালো ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান ◈ ইন্টারনেট ডোমেইন এক কোটি ডলার! ◈ হরমুজ ইস্যুতে উত্তেজনা, ১০০ ডলার ছাড়াল তেলের দাম ◈ মুস্তাফিজ না থাকায় কলকাতা নাইটরাইডার্সকে কেউ ভয় পাবে না: রবীচন্দন অশ্বিন ◈ পশ্চিম এশিয়ায় যুদ্ধের প্রভাব পাকিস্তান ক্রিকেট লিগে প‌ড়ে‌ছে ◈ যুক্তরাষ্ট্র পাকিস্তানে হামলা করলে ভারতের দিল্লি-মুম্বাই গুঁড়িয়ে দেবে ইসলামাবাদ! ◈ জ্বালানি ঘাটতি ও নিরাপত্তা সংকটে দেশের পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, মালিকদের সতর্কবার্তা ◈ যৌ.ন আকাঙ্ক্ষা বাড়াতে টেস্টোস্টেরন থেরাপি: সমাধান নাকি লাভজনক ব্যবসা? ◈ ইরান সংঘাত দীর্ঘায়িত হলে অর্থনীতির বড় ধাক্কা, ঝুঁকির তালিকায় শীর্ষে কারা

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২১, ০৮:৩৫ রাত
আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০২১, ০৮:৩৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পল্লবীর কালশী কবরস্থান থেকে মানুষের কঙ্কালসহ একজন গ্রেপ্তার

সুজন কৈরী : [২] গ্রেপ্তারকৃতের নাম- হান্নান মিঞা। তার বাড়ি শেরপুরের নালিতাবাড়ি এলাকায়। তিনি বালুরমাঠ এলাকায় থাকতেন। মঙ্গলবার কঙ্কাল চুরির সময় তাকে গ্রেপ্তার করা হয়।

[৩] হান্নানের কাছ থেকে মানুষের ৩টি মাথার খুলি, ৮টি পায়ের হাড়, ১৩টি হাতের হাড় ও ৬টি মাজার হাড় জব্দ করা হয়েছে।

[৪] বৃহস্পতিবার পল্লবী থানার ওসি মো. পারভেজ ইসলাম বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

[৫] মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার এসআই সামিউল ইসলাম বলেন, চার-পাঁচ বছরের পুরোনো কবরের উপরে সাধারণত মাটি ফেলা হয় নতুন কবর তৈরির জন্য। মাটি ফেলার সময় পুরোনো কবর থেকে মানুষের হাড় বেরিয়ে আসে। পরে সেগুলো সংগ্রহ করে এক জায়গায় রাখা হয় আবারও মাটি দেওয়ার জন্য। সেই জায়গার মাটি খুঁড়ে হান্নান এখন পর্যন্ত দুইবার কঙ্কাল চুরি করেছে।

[৬] প্রাথমিক জিজ্ঞাসাবাদে হান্নান জানিয়েছেন, এক কবিরাজ তার কাছ থেকে চুরি করা কঙ্কালগুলো কিনে নিতেন ৩ হাজার টাকায়। হান্নান একবার ওই কবিরাজের কাছে কঙ্কাল বিক্রি করেছেন। ওই কবিরাজের কথায় তিনি কবরস্থান থেকে মানুষের কঙ্কাল চুরি করতেন। দ্বিতীয়বার চুরি করার সময় স্থানীয়দের মাধ্যমে পুলিশের কাছে ধরা পড়েন।

[৭] পুলিশের ধারণা, ওই কবিরাজ এসব কঙ্কাল দিয়ে ভুয়া তন্ত্র-মন্ত্র খেলা দেখিয়ে মানুষকে হয়তোবা ঠকিয়ে থাকতে পারেন। তবে এখনো বিষয়টি নিশ্চিত নয়। ওই কবিরাজকে আটকের পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়