শিরোনাম
◈ ২৭ মার্চ গুয়াতেমালার বিপক্ষে শেষ প্রস্তু‌তি ম‌্যাচ খেল‌বে আর্জেন্টিনা ◈ আজ সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর ◈ শুধু ট্রাম্পই বিশ্বশান্তি প্রতিষ্ঠা করতে পারেন: জাপানের প্রধানমন্ত্রী ◈ ট্রাম্পের অনুরোধে ইরানের সাউথ পার্সে আর হামলা নয়: নেতানিয়াহু ◈ কাতারের এলএনজি স্থাপনায় ক্ষতি: বিদ্যুৎ সংকটে পড়তে পারে বাংলাদেশসহ তিন দেশ ◈ শুক্রবার প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে ভাষণের খবর সঠিক নয়: প্রেস উইং ◈ মধ্যপ্রাচ্য সংকট নিরসনে আইএমও’র বিশেষ অধিবেশনে বাংলাদেশ ◈ ইসরায়েলের শোধনাগারে আগুন, ইরানের হামলায় জ্বালানি স্থাপনায় নতুন শঙ্কা ◈ হামলা-পাল্টা হামলায় কাঁপছে জ্বালানি বাজার, তেলের দাম ১১৫ ডলার ছাড়াল ◈ ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কাতারের এলএনজি উৎপাদনের ১৭% ধ্বংস, পুনরুদ্ধারে লাগবে ৫ বছর

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২১, ০৮:৩২ রাত
আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০২১, ১০:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] র‌্যাবের অভিযানে জাল সনদ তৈরি চক্রের ২ সদস্য আটক

সুজন কৈরী : [২] রাজধানীর সবুজবাগ ও হাজারীবাগ এলাকায় বুধবার পৃথক অভিযান চালিয় জাল সনদ ও তা তৈরির সরঞ্জামাদিসহ ২ জনকে আটক করেছে র‌্যাব-১০। আটকরা হলেন- আরমান হাসান (২৩) ও বিল্লাল হোসেন (২৫)।

[৩] বৃহস্পতিবার র‌্যাব-১০ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার রাতে ব্যাটালিয়নের একটি দল সবুজবাগ এলাকায় অভিযান চালায়। এ সময় জাল সনদ তৈরি চক্রের সদস্য আরমানকে আটক করা হয়। তার কাছ থেকে ১৯টি ভুয়া সার্টিফিকেট, সিপিইউ, মনিটর, প্রিন্টার, কী-বোর্ড ও মাউস উদ্ধার করা হয়েছে।

[৪] এছাড়া একইদিন র‌্যাব-১০ এর অপর একটি দল হাজারীবাগের ঝাউচর এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিল্লালকে আটক করে। তার কাছ থেকে ২৩টি ভুয়া সার্টিফিকেট, মনিটর, সিপিইউ, প্রিন্টার, কী-বোর্ড ও মাউস উদ্ধার করা হয়েছে।

[৫] প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা র‌্যাবকে জানিয়েছেন, তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন শিক্ষাবোর্ডের এসএসসি, এইচএসসি, দাখিল, আলিম এবং সরকারি-বেসরকারি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অনার্স ও মাস্টার্সের জাল সার্টিফিকেট তৈরি করছিলেন। টাকার বিনিময়ে তারা বিভিন্ন জাল সনদপত্র তৈরি করছিলেন। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়