শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর ◈ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পর কতটুকু কার্যকর? ◈ ব্যাংক ঋণে ব্যবসা করা হালাল হবে কিনা, এ নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ শিক্ষকদের বৈশাখী ভাতা পাওয়া নিয়ে স্বস্তির খবর, যা জানালেন মাউশি ◈ ফিফা র‍্যাঙ্কিং- আর্জেন্টিনা ও ব্রাজিলের অবনতি, বাংলা‌দেশ ১৮২ নম্ব‌রে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: শর্ত নিয়ে প্রশ্ন, পর্যালোচনায় সরকার ◈ জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলে মিলবে পুরস্কার, সারাদেশে সাঁড়াশি অভিযান শুরু ◈ ৭১-এর অপরাধ পাকিস্তান আজও অস্বীকার করে, বাংলাদেশের পাশে আছে ভারত: রণধীর জয়সওয়াল ◈ সৌদি আরব সত্যিই কি ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে পারে, যা রয়েছে গোয়েন্দা তথ্যে

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২১, ০৬:২৫ বিকাল
আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০২১, ০৬:২৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মৌলভীবাজারের সাংবাদিকরা নিউজ করার ক্ষেত্রে পিছিয়ে রয়েছেন: নেছার আহমদ এমপি

স্বপন দেব : [২] বেসরকারি চ্যানেলের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মৌলভীবাজার সদর ও রাজনগরের এমপি নেছার আহমদ এ কথা বলেন।

[৩] তিনি বলেন, প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে মৌলভীবাজার জেলায় সকাল থেকে রাত পর্যন্ত অনেক প্রোগ্রাম হয়েছে কিন্তু দুঃখের বিষয় হলো সব টেলিভিশন এর নিউজ দেখার মত আমার সময় হয়না সন্ধ্যা সাতটায় আরটিভি নিউজ দেখতে বসেছিলাম। সিলেট বিভাগের অনেক জায়গা প্রধানমন্ত্রীর জন্ম দিনের বিভিন্ন প্রোগ্রামের সংবাদ প্রচারিত হলেও আমাদের মৌলভীবাজারের কোন প্রোগ্রাম দেখা যায়নি।

[৪] বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় মৌলভীবাজার প্রেসক্লাব মিলনায়তনে টেলিভিশন চ্যানেল আই’র প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনের পালিত হয়।

[৫] অনুষ্ঠানে মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি এম এ সালাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসেনর সংসদ সদস্য নেছার আহমদ এমপি।

[৬] বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান,পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহর রহমান, পৌর সভার মেয়র মোঃ ফজলুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলভীবাজার প্রেসক্লাবের সদস্যবৃন্দ, স্কাউট মৌলভীবাজার টিম ও সুধী সমাজের নেতৃবৃন্দ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়