শিরোনাম
◈ বিশ্বকা‌পে ভার‌তের বিরু‌দ্ধে পা‌কিস্তান খেল‌তে রা‌জি হওয়ায় কল‌ম্বো যাওয়ার বিমান ভাড়া বাড়‌লো  ◈ ফুটবলার হ‌্যা‌রি কেইনকে চায় সৌদি আর‌বের দুই ক্লাব  ◈ আজ থেকে ৭২ ঘণ্টার জন্য বন্ধ হলো মোটরসাইকেল চলাচল ◈ নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থান ◈ সাময়িকভাবে স্থগিত মালয়েশিয়ার ই-ভিসা কার্যক্রম ◈ ৪ কিমি গতির ঢাকা শহর! যানজট কমাতে এআই ও জিরো সিগন্যাল ট্রাফিক ব্যবস্থাপনার পথে বাংলাদেশ ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের জোট সমীকরণ: কে কার সঙ্গে, কে কোথায় প্রতিদ্বন্দ্বিতা করছে? ◈ ভোটের দিন প্রার্থী, পোলিং এজেন্ট ও ভোটারদের যেসব বিধিনিষেধ মানতে হবে ◈ আমরা এককভাবে সরকার গঠনে সক্ষম হবো: ডয়চে ভেলেকে তারেক রহমান (ভিডিও) ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে আরব আমিরাতের বিরু‌দ্ধে দাপু‌টে জয় নিউ জিল্যান্ডের

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২১, ০৫:৩৮ বিকাল
আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০২১, ০৬:৫৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কক্সবাজারে বিজিবি কর্তৃক ৫০ হাজার ইয়াবা উদ্ধার

আয়াছ রনি: [২] কক্সবাজার টেকনাফের হ্নীলা ইউনিয়নের চৌধুরী পাড়া এলাকার পয়েন্টে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে দেড় কোটি টাকা মূল্যমানের মালিকবিহীন ৫০ হাজার পিস ইয়াবার চালান উদ্ধার করেছে।

[৩] বিজিবি সূত্রে জানা যায়, ৩০ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) ভোররাত ৪টার দিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের হ্নীলা বিওপির বিশেষ টহল দল মিয়ানমার থেকে ইয়াবার একটি চালান আসার সংবাদ পেয়ে চৌধুরী পাড়া সুইস গেইট সংলগ্ন এলাকায় কৌশলী অবস্থান নেয়। কিছুক্ষণ পর ২ জন ব্যক্তি নাফনদী পার হয়ে ১টি ব্যাগ কাঁধে নিয়ে সুইস গেইট বেয়ে আসতে দেখে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করে ধাওয়া করে।

[৪] তারা বিজিবির উপস্থিতি টের পেয়ে ব্যাগটি ফেলে অন্ধকারের সুযোগে কেউড়া বন হয়ে নদীতে ঝাঁপ দিয়ে শূন্যরেখা অতিক্রম করে মিয়ানমারে চলে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে ঘটনাস্থল তল্লাশী করে ব্যাগটি উদ্ধার করে ব্যাটালিয়ন সদরে নিয়ে গণনা করে দেড় কোটি টাকা মূল্যমানের ৫০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

[৫] এব্যাপারে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান (বিজিবিএম, পিএসসি) জানান, উদ্ধারকৃত ইয়াবা গুলো পরবর্তীতে উর্ধ্বতন কর্মকর্তা, চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে প্রকাশ্যে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়