শিরোনাম
◈ জা‌র্সিতে থাকা সৌদি আরবের পতাকায় চুমু খেলেন ক্রিশ্চিয়া‌নো রোনালদো  ◈ সৌদি-হুথি সংঘাত দীর্ঘায়িত হলে বড় অর্থনৈতিক সংকটে পড়তে পারে বাংলাদেশ ◈ বগুড়ায় ক্লাসে শাসন করায় শিক্ষককে লাঠিপেটা, সেই সপ্তম শ্রেণির ছাত্রকে স্থায়ী টিসি ◈ চকবাজারে আগুন নিয়ন্ত্রণে, ভবনের ৬-৭ তলায় এখনও তীব্র তাপ: ধোঁয়ায় চেহারা কা‌লো হ‌য়ে গে‌ছে ফায়ার ফাইটার ও স্বেচ্ছা‌সেবক‌দের ◈ অনুমোদিত মাধ্যম ছাড়া ট্রেনের টিকিট কিনে প্রতারিত হলে দায় নেবে না রেলওয়ে ◈ ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিং ও জুমার খুতবায় সচেতনতার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ প্রবাসীদের মামলা দ্রুত নিষ্পত্তিতে বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার আগে 'ওয়ার্নিং সিস্টেম' বন্ধ রেখেছিল সৌদি আরব, নিরাপত্তা নিয়ে প্রশ্ন ◈ হাসপাতালে সাড়ে চারশ রোগী সামলানো একা ডিউটিরত নারী ডাক্তারকে স্থানীয় নেতার হ্যানস্তা অভিযোগ, ভিডিওতে যা বললেন ◈ খেলাপি ঋণ থাকা সত্ত্বেও বেক্সিমকোর দুই প্রতিষ্ঠানকে ঋণ সুবিধায় ছাড় দিল বাংলাদেশ ব্যাংক

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২১, ০৫:০০ বিকাল
আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০২১, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নোয়াখালী জেলা আ.লীগের আহ্বায়ক কমিটি ঘোষণা

মাহবুবুর রহমান : [২] জেলা আওয়ামিলীগের প্রস্তাবিত কমিটি বাদ দিয়ে আজ ঘোষণা করা হয়েছে আহ্বায়ক কমিটি। কমিটিতে অধ্যক্ষ খায়রুল আনম সেলিমকে আহ্বায়ক করে নোয়াখালী জেলা আওয়ামী লীগের ৮৭ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে।

[৩] বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার অনুমোদনক্রমে এই আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

[৪] ঘোষিত কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীন ও সহিদুল্লাহ খান সোহেল।

[৫] কমিটির সদস্য হিসেবে রয়েছেন একরামুল করিম চৌধুরী, মোরশেদ আলম এমপি, বেগম ফরিদা খানম এমপি,এইচ এম ইব্রাহীম এমপি, মামুনুর রশীদ কিরণ এমপি, আয়েশা আলী এমপি, গোলাম মহিউদ্দিন লাতু,ডা.এবি এম জাফর উল্যাহ, আব্দুর রহমান মঞ্জু, মোহাম্মদ সাহাব উদ্দিন, মো.আলী সাবেক এমপি, মো.জাহাঙ্গীর আলম।

[৬] তবে জেলা আওয়ামীলীগের কমিটিতে স্থান পায়নি বহুল আলোচিত সমালোচিত বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা। দীর্ঘদিন থেকে কাদের মির্জা নোয়াখালী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পদ থেকে সাবেক সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরীর অপসারণ দাবি করে আসছে। কিন্তু সর্বশেষ সেই কাদের মির্জাকে রাখা হয়নি জেলা আওয়ামীলীগের কমিটিতে। ঘোষিত কমিটিতে এখন পর্যন্ত ৪টি নামের জায়গা এখনো খালি রাখা হয়েছে। এ কমিটি ঘোষণা কেন্দ্র করে দুটি গ্রুপের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছে।

[৭] বৃহস্পতিবার দুপুর পৌনে ১টার দিকে জেলা আওয়ামীলীগের নবগঠিত কমিটি নিয়ে ফেসবুক লাইভে কাদের মির্জা মন্তব্য করেন, এটা হচ্ছে কমিটি নয়, বানরের পিঠা ভাগ। নোয়াখালীতে আওয়ামীলীগের রাজনীতির গুনগত পরিবর্তন হয়নি এ কমিটির মাধ্যমে। এ কমিটি হচ্ছে অপরাজনীতির আরো একটা চমক। আমরা এ কমিটির পক্ষেও নেই বিরুদ্ধেও নেই।

  • সর্বশেষ