শিরোনাম
◈ নজরদারিতে অনেকেই, এক-এগারোর কুশীলবদের তালিকা দীর্ঘ হচ্ছে ◈ শিক্ষার পাশাপাশি খেলাধুলা বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার ◈ আজ ঘোষণা হবে জ্বালানি তেলের নতুন দাম ◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার ◈ রিজার্ভ ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২১, ০৪:১৯ দুপুর
আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০২১, ০৪:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দুর্নীতি না করার শপথ যুবলীগ নেতাদের

শাহীন খন্দকার: [২] দুর্নীতিকে দূরে রাখার এবং দুর্নীতি না করার শপথ নিয়েছেন আওয়ামী যুবলীগের নেতারা। শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে সপ্তাহব্যাপী নানা কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার কেন্দ্রীয় শহীদ মিনারে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করে সংগঠনের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ নেতাকর্মীদের এই শপথ বাক্য পাঠ করান।

[৩] যুবলীগের চেয়ারম্যান বলেন ঘুষ, চুরি, দুর্নীতি এবং অপরাজনীতি পরিহার করে একটি পরিচ্ছন্ন যুবলীগের নেতৃত্ব গড়ে তোলা হবে। আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বিএনপি-জামায়াত ষড়যন্ত্র করছে উল্লেখ করে তিনি বলেন, বিএনপি জামাতকে জোটকে মোকাবেলা করতে যুবলীগ সবসময় প্রস্তুত রয়েছে।

[৪] পরিচ্ছন্নতা কার্যক্রমে সংগঠনের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলসহ নেতাকর্মীরাঅংশ নেন। পরিচ্ছন্নতা কার্যক্রমকে সহযোগিতা করেন বিডি ক্লিনের কর্মীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়