শিরোনাম
◈ নতুন মার্কিন বাণিজ্য নীতি: বাংলাদেশের রপ্তানিতে মারাত্মক হুমকি ◈ গুরুতর আহত মোজতবা খামেনি, গোপনে মস্কোতে অস্ত্রোপচার—আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি ◈ সৌদির সাড়ে ৭০০ মাইলের পাইপলাইন কি হরমুজ প্রণালির বিকল্প হতে পারবে ◈ যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ কীভাবে কোটি মানুষের খাদ্য সংকট ডেকে আনতে পারে: আরটি’র রিপোর্ট ◈ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন বাণিজ্য জোটে বাংলাদেশের নজর ◈ সি‌রিজ জ‌য়ে আন‌ন্দিত ত‌বে শেষ ওভা‌রে ১৪ রান লাগ‌বে ব‌লে ভ‌য়ে ছিলাম: মিরাজ ◈ ক্রেডিট কার্ডের ঋণসীমা বাড়ালো কেন্দ্রীয় ব্যাংক, সর্বোচ্চ মিলবে ৪০ লাখ টাকা ◈ তানজিদের সেঞ্চুরি, তাসকিনের ঝলক—পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় ◈ কেন্দ্রীয় শহিদ মিনারে এলোপাতাড়ি গুলি, একজন আহত ◈ প্রথমবারের মতো ইসরায়েলের বিরুদ্ধে সেজিল ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২১, ০৩:৪৮ দুপুর
আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০২১, ০৩:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইপিএলে তামিমদের পরিত্যক্ত ম্যাচের নতুন সূচি প্রকাশ

রাহুল রাজ: [২] গত ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এভারেস্ট প্রিমিয়ার লিগে প্রায় অর্ধেক ম্যাচই বৃষ্টিতে ভেস্তে গেছে। যেখানে দ তামিমের ভাইরাহাওয়া গ্ল্যাডিয়েটর্সেরও ম্যাচ পরিত্যক্ত হয়। পরিত্যক্ত হওয়া এসব ম্যাচ আবারো নতুন সূচিতে আয়োজন করতে যাচ্ছে ইপিএল কর্তৃপক্ষ। ইতোমধ্যে এসব ম্যাচের সূচিও প্রকাশিত হয়েছে।

[৩] তামিমের ভাইরাহাওয়া গ্ল্যাডিয়েটর্সের প্রথম ম্যাচ ছিল ২৬ সেপ্টেম্বর, পোখারা রাইনোসের বিপক্ষে। যা বৃষ্টিতে পন্ড হয়। এই ম্যাচটি নতুন সূচিতে আনা হয়নি। পয়েন্ট দুই দলকে ভাগাভাগি করে দেওয়া হয়েছে।

[৪] ২৭ সেপ্টেম্বর তামিমদের প্রতিপক্ষ ছিল চিতওয়ান টাইগার্স। টস ছাড়াই পরিত্যক্ত হয় ম্যাচটি। পুনরায় এই ম্যাচটি অনুষ্ঠিত হবে ৪ অক্টোবর। সম্পাদনা: এল আর বাদল

  • সর্বশেষ
  • জনপ্রিয়