শিরোনাম
◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি ◈ হাসিনা-কামালসহ হাদী হত্যা মামলার আসামিদের ফেরত চাইবে বাংলাদেশ, ভারতকে কনস্যুলার সংলাপে চাপ ◈ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ৮-১০ লাখ টাকায় প্রশ্ন-উত্তর বিক্রি: গ্রেপ্তার ৭ ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন ◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২১, ০২:৩৩ দুপুর
আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০২১, ০৩:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দাউদকান্দিতে স্কুল ছাত্র হত্যার প্রধান আসামিসহ গ্রেপ্তার ৩

শাহাজাদা এমরান: [২] কুমিল্লার দাউকান্দি উপজেলার শাহপুর গ্রামের আল আমিনের পুত্র ৮ম শ্রেনির ছাত্র আশরাফুল আমিন (১৫) হত্যা মামলার প্রধান আসামিসহ তিন জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব কুমিল্লা।

[৩] বৃহস্পতিবার সকালে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান কুমিল্লা র‌্যাব-১১ সিপিসি-২ কার্যালয়ের কোম্পানি অধিনায়ক লে: কর্নেল তানবীর মাহমুদ পাশা ।

[৪] সংবাদ সম্মেলনে র‌্যাব কুমিল্লা জানান, গত ১৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার আশরাফুল আমিন নিখোঁজ হন। নিখোঁজের ১দিন পর শুক্রবার দাউদকান্দি উপজেলার গৌরিপুর দৈয়ারা গ্রামের স্থানীয় মাছের প্রজেক্ট হতে নাখে ও মুখে কসটেপ পেছানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।

[৫] নিহতের পারিবারিক সূত্রে জানা যায়-করোনাকালে বাবা আল আমিনের পক্ষে পরিবারের খরচ চালাতে হিমশিম খেতে হতো। সে সুবাধে ৮ম শ্রেণীতে পড়ূয়া আশরাফুল আমিন দরিদ্র পরিবারের হাল ধরতে অটো রিক্সা চালানোর সিদ্বান্ত নেন।

[৬] ঘটনার দিন গ্রেপ্তারকৃত আসামি সাইদুল ইসলাম (১৯), কিশোর চন্দ্র সাহা (১৮) ও রিফাত হোসেন (১৮) অটো রিক্সাটি ছিনতাইয়ের উদ্দেশ্যে ভাড়া নেন। কিছুক্ষণ তারা এ দিক সেদিক ঘুরাঘুরি করে নাখে মুখে কসটেপ পেঁচিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করে মাছের প্রজেক্টের নিকট ফেলে অটো রিক্সা নিয়ে চলে যায়।

[৭] এ ঘটনায় নিহত আশরাফুলের পিতা আল আমিন বাদী হয়ে দাউদকান্দি মডেল থানায় মামলা দায়ের করেন। এ বিষয়ে র‌্যাব-১১ হেডকোয়ার্টাসের সহযোগিতায় বুধবার রাতে হত্যাকান্ডের সাথে জড়িত তিনজনকে আটক করতে সক্ষম হন।

  • সর্বশেষ