শিরোনাম
◈ যেভাবে সঠিক নিয়মে পড়বেন ঈদের নামাজ ◈ যুক্তরাষ্ট্রে অস্ত্র রপ্তানি স্থগিত করল সুইজারল্যান্ড ◈ ইরানবিরোধী অভিযানে মার্কিন বাহিনীকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য ◈ তুরস্ক বা ওমানে কোনো হামলা চালায়নি ইরান, এগুলো শত্রুদের সাজানো ঘটনা: মোজতবা খামেনি ◈ পবিত্র আল-আকসায় ঈদের নামাজে আসা মুসল্লিদের ওপর ইসরাইলের হামলা ◈ জ্বালানি তেল ও এলএনজি সংকট মোকাবিলায় ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের ◈ রিয়াল মা‌দ্রিদের কোর্তোয়া ৬ সপ্তাহের জন্য মাঠের বাই‌রে ◈ আনন্দ-সম্প্রীতির বার্তা নিয়ে এলো ঈদুল ফিতর ◈ ১৮৬ বাংলাদেশি ইরান থেকে আজারবাইজান হয়ে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন ◈ ঈদের দিন সকালে ঝড়বৃষ্টির আশঙ্কা নিয়ে যা জানালেন আবহাওয়া অধিদপ্তর

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২১, ১২:৫৪ দুপুর
আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০২১, ০৩:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভালোবেসে বিয়ে, বউয়ের জন্য চাঁদে জমি কিনলেন ফ্রান্স প্রবাসী

রুবেল মজুমদার: [২] নাম আলআমিন, থাকেন ফ্রান্সের প্যারিসে। তার বাড়ী কুমিল্লা আদর্শ সদর উপজেলার আড়াইওড়া গ্রামে। নয় বছর আগে ভালোবেসে বিয়ে করেন কুমিল্লার মুরাদনগর উপজেলার সিদ্ধেশ্বরী এলাকার খাদিজাকে।

[৩] গত নয় বছরে বউয়ের প্রতি ভালোবাসার এতটুকু কমেনি। বরং দিন দিন বউয়ের প্রতি ভালোবাসা বেড়েছে আলআমিনের।

[৪] সম্প্রতি বউয়ের প্রতি ভালোবাসার নিদর্শনস্বরুপ আলআমিন তার বউ খাদিজার জন্য চাঁদে এক টুকরো জমি কিনেছেন।

[৫] আলআমিন জানান, গত ১৭ সেপ্টেম্বর জমির বুকিং দিয়েছেন। পরে ২৭ সেপ্টেম্বর সোমবার চাঁদের জমি বুঝে পেয়েছেন। তার জমির দলিল পেতে খরচ হয়েছে ৪৯ ডলার।

[৬] আপনি কি চাঁদে জমি দেখেছেন এমন প্রশ্নে আলআমিন বলেন, আসলে আমিও জানি চাঁদে জমি কেনা সম্ভব নয়। এটা পুরোটাই ভার্চুয়ালি একটা বিষয়। বাস্তবে হয়তো কেনা সম্ভব নয়, কিন্তু বউয়ের প্রতি ভালোবাসা দেখাতে কোন সমস্যা নাই। তাই ওয়েভসাইট ঘেটে একটি ঠিকনা পাই। বুকিং দেই। পরে আমার জমি বুঝিয়ে দেয়।

[৭] আপনার বউয়ের অনুভূতি কেমন এমন প্রশ্নে আলআমিন বলেন, বউ অনেক খুশি হয়েছে। ধন্যবাদ দিয়েছে। আসলে আমরা স্বামী স্ত্রী সবার কাছে দোয়া প্রার্থী। বাকি জীবনটা যেন এভাবে একে অপরকে ভালোবেসে কাটিয়ে দিতে পারি। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়